ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর Logo লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস: পরীক্ষা করবেন কখন? Logo ইংল্যান্ডের বিপক্ষে ফিরছেন ওইয়ারসাবাল ও ইয়ামাল Logo ম‍্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে যুক্তরাষ্ট্র ছাড়ছেন পচেত্তিনো Logo নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’: ধরা পড়া ২ পরীক্ষার্থী রিমান্ডে Logo চোখ, কিডনি ও পায়ের সুরক্ষা: ডায়াবেটিস রোগীদের জরুরি পরীক্ষা ও যত্ন Logo ‘ফ্যাসিবাদ-স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ’ Logo গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে বমি-ডায়রিয়া, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক Logo সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন Logo গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

দেশে এসে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: রিজভী

রাজনীতি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন যে শেখ হাসিনা সাধারণ কোনো রাজনৈতিক কারণে দেশ ছাড়েননি, বরং ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। দুই দেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁর বিচার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে ১৯৭৫ সালের ৩ ও ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন যে সিপাহি-জনতার গণজাগরণের মধ্য দিয়ে দেশ আধিপত্যবাদের প্রভাব থেকে রক্ষা পেয়েছিল। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণার সঙ্গেও ৭ নভেম্বরের চেতনার গভীর সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ছাত্র-জনতা জীবন বাজি রেখে রক্তপিপাসু শাসককে বিতাড়িত করলেও ফ্যাসিবাদী চক্রের ষড়যন্ত্র এখনও থেমে নেই বলে তিনি সতর্ক করেন।

প্রত্যর্পণ ও প্রত্যাবর্তনের পার্থক্য বুঝিয়ে বিএনপির এই নেতা বলেন যে প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া, যেখানে অপরাধ ও শাস্তির বিষয় জড়িত থাকে। সাঈদ ও মুগ্ধসহ হাজারো ছাত্র-জনতার রক্তে হাত রঞ্জিত হওয়া কোনো শাসককে আইনি প্রক্রিয়া ছাড়া ছাড় দেওয়া যায় না। তাঁকে আইনি কাঠামোর আওতায় এনে আদালতের মুখোমুখি করার ওপর তিনি জোর দেন। মহিলা দলের নেত্রীদের আত্মত্যাগের প্রশংসা করে তিনি বলেন যে তাঁরা পুলিশি বাধা ও নির্যাতন উপেক্ষা করে রাজপথে লড়াই করেছেন।

আলোচনা সভায় সভাপত্বি করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। পরিশেষে রুহুল কবির রিজভী দেশে যেন কোনো স্বৈরাচারী শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর

দেশে এসে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: রিজভী

প্রকাশিত ০৩:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬