ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর Logo লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস: পরীক্ষা করবেন কখন? Logo ইংল্যান্ডের বিপক্ষে ফিরছেন ওইয়ারসাবাল ও ইয়ামাল Logo ম‍্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে যুক্তরাষ্ট্র ছাড়ছেন পচেত্তিনো Logo নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’: ধরা পড়া ২ পরীক্ষার্থী রিমান্ডে Logo চোখ, কিডনি ও পায়ের সুরক্ষা: ডায়াবেটিস রোগীদের জরুরি পরীক্ষা ও যত্ন Logo ‘ফ্যাসিবাদ-স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ’ Logo গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে বমি-ডায়রিয়া, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক Logo সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন Logo গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তান গোলরক্ষক

খেলা ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। মাঠের লড়াইয়ের আগে স্বাগতিক দলকে হুঙ্কার দিয়ে পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট জানিয়েছেন তাদের ফাইনাল খেলার ছক কষার কথা। পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার রাত সাড়ে আটটায় এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দীর্ঘ দুই দশক ধরে শিরোপা খরায় থাকা বাংলাদেশ এবার সেই খরা কাটাতে মুখিয়ে আছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই টুর্নামেন্টে আজও ফাইনালে খেলার সৌভাগ্য হয়নি পাকিস্তানের।

টুর্নামেন্টের শুরুতে ভুটানের বিপক্ষে কষ্টের জয় পেলেও হামজা চৌধুরীর উপস্থিতিতে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। প্রতিপক্ষের এই তারকা মিডফিল্ডারকে নিয়ে বেশ আলোচনা থাকলেও তাকে নিয়ে আলাদাভাবে ভাবতে নারাজ ইউসুফ বাট। তিনি জানান, ব্যক্তিগত কোনো খেলোয়াড় নয় বরং পুরো দল নিয়েই তাদের যত পরিকল্পনা। তার মতে, বাংলাদেশ দলে হামজার পাশাপাশি শমিত সোম ও রাকিব হোসেনের মতো প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছেন।

তবে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের দলের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানি এই গোলরক্ষক। তাদের স্কোয়াডেও আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান ও আদিল নবীর মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি দলের সাথে আরও কয়েকজন নতুন খেলোয়াড় যোগ দেওয়ায় দলের প্রস্তুতি ভালো হয়েছে বলে জানান বাট। সম্মিলিত দলীয় প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ বাধা টপকে ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

এর আগে দুই দলের সবশেষ দেখায় ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবার লড়াই জমজমাট হবে বলে আশা প্রকাশ করেছেন ইউসুফ বাট। এছাড়া ঘরের মাঠে স্বাগতিক দর্শকদের চাপের বিষয়টি মাথায় রেখে সেমি-ফাইনালে ভিএআর থাকার ব্যবস্থাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ভিএআর থাকায় ম্যাচ পরিচালনা আরও গোছানো হবে এবং তা তাদের সাহায্য করবে বলে মনে করেন এই ফুটবলার।

জনপ্রিয়

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর

হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তান গোলরক্ষক

প্রকাশিত ০৩:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬