ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস

অর্থনীতি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের চেয়ে বাড়িয়ে দেখানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। ১৪ নভেম্বর প্রকাশিত ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় শূন্য দশমিক সাত থেকে এক দশমিক তিন শতাংশীয় পয়েন্ট বেশি দেখানো হয়েছিল। রাজনৈতিক স্বার্থে এবং নিজেদের উন্নয়নের বয়ান প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই পরিসংখ্যান তৈরি করা হয়েছিল বলে সেমিনারে বক্তারা উল্লেখ করেন।

ফরেনসিক অডিটের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত জিডিপির প্রবৃদ্ধি কখনো সাত শতাংশের বেশি আবার কখনো তার কাছাকাছি দেখানো হয়। বিশেষ করে ২০১৮-১৯ অর্থবছরে এই প্রবৃদ্ধির হার প্রায় আট শতাংশে গিয়ে পৌঁছেছিল। পরবর্তীতে করোনা মহামারির কারণে ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধি কমে তিন দশমিক ৪৫ শতাংশে নেমে আসে। এর বাইরে অর্থনীতির নানা সংকটের কারণে ২০২২-২৩ অর্থবছর থেকে প্রবৃদ্ধির হার আরও কমতে শুরু করে।

সেমিনারে জানানো হয়, জিডিপি প্রবৃদ্ধির হিসাব তৈরির ক্ষেত্রে ৬০ শতাংশ তথ্য বিবিএসের নিজস্ব জরিপ থেকে নেওয়া হতো এবং এই তথ্যে কোনো হস্তক্ষেপ ছিল না। তবে বাকি ৪০ শতাংশ তথ্য জাতীয় রাজস্ব বোর্ড ও বিনিয়োগ বোর্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছিল। এই বাহ্যিক উৎস থেকে পাওয়া তথ্যের মধ্যেই মূলত গরমিল বা অতিমূল্যায়ন করা হয়েছিল বলে প্রতিবেদনে উঠে আসে। বিগত সরকারের প্রকাশিত এই পরিসংখ্যান সঠিক নয় বলে এর আগে অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান যে, ২০১৪-১৫ অর্থবছরের পরবর্তী সময়ে তথ্যের অতিমূল্যায়ন বেশি করা হয়েছিল। পতিত সরকার এই ভুল পরিসংখ্যান ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করেছিল বলে তিনি মন্তব্য করেন। সরকার ভবিষ্যতে মানসম্মত ও সঠিক তথ্য নিশ্চিত করতে চায় এবং প্রয়োজনে আয়ভিত্তিক হিসাব পদ্ধতি চালুর বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। সেমিনারে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতিরাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস

প্রকাশিত ০৩:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬