ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

প্লুটোর বরফঢাকা পাহাড়ের ছবি কেন আবারও আলোচনায়?

প্রযুক্তি ডেস্ক: সৌরজগতের দূরতম প্রান্তের বামন গ্রহ প্লুটোর বরফঢাকা পাহাড়ের একটি পুরোনো ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘নিউ হরাইজনস’ ২০১৫ সালে প্লুটোর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় এই ছবিগুলো ধারণ করেছিল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইউনিল্যাড টেক জানিয়েছে যে চলতি বছর মার্চ মাস থেকে রেডিটে ছবিগুলো পুনরায় শেয়ার করা শুরু হয়েছে। অসাধারণ ভূপ্রকৃতির এই ছবিগুলো প্রকাশের পর থেকেই মহাকাশপ্রেমীদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এই বামন গ্রহকে অতীতে কেবল একটি অস্পষ্ট আলোকবিন্দু হিসেবেই জানত মানুষ। কিন্তু নিউ হরাইজনস মহাকাশযানের পাঠানো ছবি প্লুটো সম্পর্কে মানুষের সেই ধারণা পুরোপুরি বদলে দিয়েছে। নাসার তথ্য অনুযায়ী, বামন গ্রহটির বিষুবীয় অঞ্চলের এই পাহাড়গুলোর উচ্চতা প্রায় সাড়ে তিন হাজার মিটার পর্যন্ত হতে পারে। এর মধ্যে নরগে মন্টেস ও হিলারি মন্টেস নামের পাহাড়গুলোর নামকরণ করা হয়েছে বিখ্যাত পর্বতারোহী তেনজিং নরগে ও এডমন্ড হিলারির নামানুসারে।

পৃথিবীর পাহাড়ের সঙ্গে প্লুটোর পাহাড়ের প্রধান পার্থক্য হলো এগুলো মূলত পানির বরফ দিয়ে গঠিত বলে বিজ্ঞানীদের ধারণা। প্লুটোর পৃষ্ঠের বেশিরভাগ অংশ মিথেন ও নাইট্রোজেনের বরফে ঢাকা থাকলেও এত উঁচু পাহাড় তৈরির জন্য তা যথেষ্ট নয়। অত্যন্ত কম তাপমাত্রার কারণে সেখানে পানির বরফ পাথরের মতো অত্যন্ত শক্ত হয়ে থাকে। ফলে এই কঠিন বরফ দিয়েই পাহাড়ের মতো বিশাল ও খাড়া ভূপ্রকৃতি তৈরি হওয়া সম্ভব হয়েছে বলে মনে করেন গবেষকরা।

নাসার বিজ্ঞানীদের প্রাথমিক হিসাব অনুযায়ী প্লুটোর এই পাহাড়গুলোর বয়স ১০ কোটি বছরের বেশি পুরোনো নয়। সৌরজগতের সামগ্রিক বয়সের তুলনায় এই পাহাড়গুলোকে বেশ নবীন বলেই বিবেচনা করা হচ্ছে। এছাড়া ওই অঞ্চলে বড় ধরনের আঘাতের ফলে তৈরি কোনো গর্ত না থাকায় বিজ্ঞানীদের ধারণা অঞ্চলটি এখনো ভূতাত্ত্বিকভাবে সক্রিয় রয়েছে। দীর্ঘ নয় বছরের মহাকাশযাত্রা শেষে ২০১৫ সালের জুলাই মাসে নিউ হরাইজনস এই ঐতিহাসিক তথ্য ও ছবিগুলো সংগ্রহ করেছিল।

জনপ্রিয়

রোনালদো পরবর্তী প্রথম ম্যাচে পর্তুগালের জালে ৪ গোল

প্লুটোর বরফঢাকা পাহাড়ের ছবি কেন আবারও আলোচনায়?

প্রকাশিত ০৪:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬