ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ

নতুন ওএস আপডেট থেকে বাদ গেল শাওমির ১৯টি ফোন

প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের নতুন অপারেটিং সিস্টেমের আপডেট উন্মুক্ত করা শুরু করলেও সফটওয়্যার সাপোর্টের মেয়াদ শেষ হওয়ায় অন্তত ১৯টি পুরনো মডেলের ফোন এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি চীনের বাজারে ‘শাওমি ১৭’ ব্যবহারকারীদের জন্য নতুন ‘হাইপারওএস ৪’ আপডেট দেওয়া শুরু হয়েছে, যা ইন্টারফেসে স্বচ্ছ বা ‘সি-থ্রু’ লুক নিয়ে এসেছে। তবে নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ‘শাওমি ১২টি’ ও ‘রেডমি নোট ১২’সহ ১৯টি ডিভাইসে আর কোনো নতুন আপডেট বা সিকিউরিটি প্যাচ পৌঁছাবে না।

কোম্পানির অফিশিয়াল চালুর তালিকা অনুযায়ী, প্রথম ধাপে শাওমি ১৭ সিরিজ, রেডমি কে১০০ ও কে৯০ সিরিজ এবং শাওমি প্যাড ৮ এই আপডেট পাচ্ছে। পর্যায়ক্রমে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মডেলে এই আপডেট পৌঁছানোর কথা রয়েছে। তবে যেসব ফোনের সফটওয়্যার সাপোর্ট সম্প্রতি শেষ হয়েছে, সেগুলোকে তালিকা থেকে বাদ রাখা হয়েছে এবং এই কার্যক্রম বর্তমানে কেবল চীনের বাজারেই সীমাবদ্ধ রয়েছে।

শাওমি তাদের সিকিউরিটি সেন্টার ওয়েবসাইটে ডিভাইসগুলোর সফটওয়্যার সমর্থন শেষ হওয়ার তারিখ প্রকাশ করেছে, যার মধ্যে গত মার্চে শাওমি ১২ ও ১২ প্রো এবং মে মাসে পোকো এফ৫ সিরিজ বাদ পড়েছে। এছাড়া অক্টোবরে শাওমি ১২টি ও ১২টি প্রোর মেয়াদ শেষ হয়েছে এবং নভেম্বরে রেডমি ১৩সি ও পোকো সি৬৫ বাদ পড়তে যাচ্ছে। কোনো মডেল একবার এই তালিকাভুক্ত হলে সেগুলোতে আর কোনো অপারেটিং সিস্টেম আপগ্রেড দেওয়া হয় না।

নতুন হাইপারওএস ৪ আপডেটটিতে ‘সফট লাইট গ্লাস’ ডিজাইন যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীর কনটেন্টের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয় এবং আগের চেয়ে বেশি মেমোরি খালি রাখতে সাহায্য করে। তবে কিছু ফোন এই আপডেট থেকে স্থায়ীভাবে বাদ পড়লে সেগুলোর ব্যবহারকারীরা পূর্বের সংস্কক্ষনেই থেকে যাবেন বলে জানা গেছে। বিশ্ববাজারে এই আপডেট চালুর সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করেনি শাওমি কর্তৃপক্ষ।

জনপ্রিয়

রেকর্ড গড়া শেষে এবার কত রান করতে চায় বাংলাদেশ

নতুন ওএস আপডেট থেকে বাদ গেল শাওমির ১৯টি ফোন

প্রকাশিত ১০:৩৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬