ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায়বিচারের স্বীকৃতি, ফেরার পথ কতটা খুলবে? Logo আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনা ঋণ পাবে খেলাপিরাও Logo নাগরিকত্ব-সমানাধিকার পেলে ফিরতে চান ৮২% রোহিঙ্গা তরুণ, গবেষণার তথ্য Logo ‘রাম কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ নন’, মন্তব্য জাভেদ আখতারের Logo শ্যামলীতে ৪টি ককটেলসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ Logo শ্রমিক অসন্তোষ: পোশাক খাতে ৩-৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, শঙ্কা বিজিবিএর Logo রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Logo ‘কফি উইথ করণ’: অন্তিমেও শাহরুখ? Logo রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর Logo গাজীপুরে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮০

আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনা ঋণ পাবে খেলাপিরাও

অর্থনীতি ডেস্ক: প্রণোদনা স্কিমের বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে ঋণখেলাপিদের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ঋণখেলাপি গ্রাহকের মামলার বিষয়ে আদালতের স্থগিতাদেশ রয়েছে, তারাও এই বিশেষ তহবিল থেকে ঋণ পাওয়ার যোগ্য হবেন। অর্থনীতিকে গতিশীল করা এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করার মূল লক্ষ্য সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে অর্থনীতি চাঙা করার অংশ হিসেবে ৬০ হাজার কোটি টাকার একটি বড় তহবিল ঘোষণা করেছিলেন গভর্নর মোস্তাকুর রহমান। তবে এই প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণের গতি অত্যন্ত মন্থর ছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত তহবিলের মাত্র ১৯ দশমিক ৯৩ শতাংশ ঋণ বিতরণ করা সম্ভব হয়েছিল।

সর্বমোট ১৫টি আলাদা স্কিম নিয়ে এই প্রণোদনা তহবিল গঠিত হলেও এর মধ্যে ছয়টি স্কিম থেকে কোনো অর্থই বিতরণ করা যায়নি। ঋণ বিতরণের এই ধীরগতি কাটিয়ে উঠতে এবং ব্যবসায়িক কার্যক্রমে গতি আনতে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি একটি নতুন সার্কুলার জারি করে।

জাররিকৃত ওই সার্কুলারে স্পষ্ট করে বলা হয়েছে যে, কোনো গ্রাহক মামলা কিংবা রিট করার পর আদালত থেকে ঋণ আদায়ের ওপর স্থগিতাদেশ পেলে তিনি এই প্রণোদনা তহবিল থেকে ঋণ পাওয়ার জন্য বিবেচিত হবেন। এই শিথিলতার ফলে আটকে থাকা প্রণোদনা ঋণ দ্রুত ছাড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

জনপ্রিয়

আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায়বিচারের স্বীকৃতি, ফেরার পথ কতটা খুলবে?

আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনা ঋণ পাবে খেলাপিরাও

প্রকাশিত ০১:৩৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬