ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Logo ‘কফি উইথ করণ’: অন্তিমেও শাহরুখ? Logo রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর Logo গাজীপুরে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮০ Logo শনিবার পর্দা নামছে জাবির জেইউডিও জাতীয় বিতর্ক উৎসবের Logo গোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৫০-৬০ Logo বল টেম্পারিং নিয়ে শোয়েবের স্বীকারোক্তি, ‘আমরা বোতলের ছিপি ব্যবহার করতাম’ Logo টেকসই মৎস্য উৎপাদনে বাকৃবিতে ৩০০ কেজি পোনা অবমুক্তকরণ Logo নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে রাতভর সতর্ক অবস্থানে জাবি ছাত্রদল

‘কফি উইথ করণ’: অন্তিমেও শাহরুখ?

বিনোদন ডেস্ক: দুই দশকের বেশি সময় ধরে চলা জনপ্রিয় সেলিব্রেটি টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের শেষ পর্বে বলিউড বাদশাহ শাহরুখ খানের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ২০০৪ সালে শোটির যাত্রা শুরুর সময় প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও কাজল। সামাজিক মাধ্যমে গুঞ্জন রয়েছে যে, দীর্ঘ ২২ বছরের এই অনুষ্ঠানের অন্তিম পর্বে ফের আলো ছড়াবেন শাহরুখ।

খবর অনুযায়ী, নবম সিজনের শেষ পর্বে একা আসবেন না শাহরুখ খান, সঙ্গে থাকতে পারেন তার কন্যা সুহানা খান এবং করণের দুই যমজ সন্তান যশ ও রুহি। আসন্ন সিনেমা ‘কিং’-এর কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানের জন্য দীর্ঘ সময় দিতে পারেননি, তাই তাকে শোয়ের একটি ছোট অংশেই দেখা যাবে। ইতিমধ্যেই এই বিশেষ পর্বটির শুটিংও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

চলমান এই সিজনে সালমান খান, কারিশমা কাপুর, সাইফ আলী খান, কারিনা কাপুরসহ অনেক খ্যাতনামা তারকা অতিথি হিসেবে অংশ নিয়েছেন। গত দুই দশকে এই শোয়ের মাধ্যমে তারকাদের ব্যক্তিগত জীবনের নানা দিক উন্মোচিত হয়েছে এবং অনেক তারকাই করণের ব্যঙ্গাত্মক প্রশ্নের মুখোমুখি হয়েছেন। ভারত ছাড়িয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এই অনুষ্ঠানের বিশাল দর্শকশ্রেণি তৈরি হয়েছে।

অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহর সম্প্রতি এই জনপ্রিয় শো বন্ধের ঘোষণা দিয়ে জানিয়েছেন যে এটিই শেষ মৌসুম। বিনোদন জগতে নিজের পরিচয়ের একটি বড় অংশ জুড়ে থাকা এই শোয়ের সমাপ্তিকে তিনি আবেগঘন ও ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। সামনে তিনি কেবল সিনেমা পরিচালনা ও নতুন গল্প বলার মাধ্যমে নিজের সময় কাটাতে চান।

জনপ্রিয়

রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

‘কফি উইথ করণ’: অন্তিমেও শাহরুখ?

প্রকাশিত ১১:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬