ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার এমডি রায়হান Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল Logo শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা Logo লালদিয়া টার্মিনাল এলাকা ঘুরে দেখলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি Logo হতশ্রী বোলিং-ফিল্ডিংয়ে বিশাল লিডের নিচে বাংলাদেশ Logo সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী Logo ৩০০ ফুট সড়কের সেই ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ Logo নওগাঁয় ‘৩০০ কোটি টাকা আত্মসাৎ’: আত্মগোপনে থাকা রনি ঢাকায় গ্রেপ্তার Logo গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং Logo প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

পুতুলের পদে নির্বাচন: ঢাকার সমর্থন চাইলেন ভুটানের প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদের আসন্ন নির্বাচনে বাংলাদেশের সমর্থন চেয়েছে ভুটান। এই পদের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী সাংগেই এনজেদুপকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দেশটি। সম্প্রতি ভুটানের প্রার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিজের প্রার্থিতা নিয়ে আলোচনা করেন।

এর আগে জালিয়াতির অভিযোগ ও তদন্তের মুখে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগের পর পদটি খালি হয়। ২০২৩ সালের নভেম্বরে নির্বাচিত হয়ে তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব পালন শুরু করেছিলেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগের প্রেক্ষিতে তাকে ছুটিতে পাঠানো হয় এবং পরবর্তীতে তিনি পদত্যাগ করেন।

ভুটান ভোট চাওয়ার আগেই বাংলাদেশ এই পদের নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছিল। মালদ্বীপের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রতিনিধি আহমেদ জামসিদ মোহাম্মদকে মনোনয়ন দেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিপূর্বে মালদ্বীপের প্রার্থীর যোগ্যতার প্রশংসা করে তাকে সমর্থনের বিষয়টি স্পষ্ট করেছিলেন।

সাক্ষাতকালে ভুটানের প্রার্থী সাংগেই এনজেদুপ আঞ্চলিক সদস্য রাষ্ট্রগুলোর জনস্বাস্থ্য খাতের সহযোগিতা জোরদার করার নিজের পরিকল্পনা তুলে ধরেন। তিনি অতীতে ভুটানের প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই আঞ্চলিক পরিচালকের পদটি বিশ্বের অন্যতম প্রভাবশালী নীতি-নির্ধারক পদ হিসেবে বিবেচিত হয়।

জনপ্রিয়

‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার এমডি রায়হান

পুতুলের পদে নির্বাচন: ঢাকার সমর্থন চাইলেন ভুটানের প্রার্থী

প্রকাশিত ১০:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬