ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ

গ্রকের ডিপফেইক নিয়ে স্পেসএক্সের বিরুদ্ধে ২ অঙ্গরাজ্যের মামলা

অপরাধ ডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা টুল গ্রক ব্যবহার করে সম্মতি ছাড়া অশ্লীল ডিপফেইক ছবি তৈরি ও ছড়ানোর অভিযোগে মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম দুটি অঙ্গরাজ্য হিসেবে ভার্জিনিয়া ও ওরেগন সম্প্রতি স্পেসএক্সের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিয়েছে। শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্টসহ ক্ষতিকর ডিপফেইক প্রতিরোধে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এছাড়া, গ্রক ও এক্স প্ল্যাটফর্মকে সম্পূর্ণ নিরাপদ বলে মিথ্যা দাবি করার অভিযোগও তোলা হয়েছে মামলা দুটিতে।

বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, স্পেসএক্সের সামাজিক মাধ্যম এক্স ও গ্রকের বিভিন্ন সংস্করণ ব্যবহার করে ব্যবহারকারীরা ভুক্তভোগীদের অনুমতি ছাড়াই আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করছেন। ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড এবং ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জে জোনস পৃথক আদালতে এই অভিযোগগুলো দায়ের করেছেন। তাদের যুক্তি, স্পেসএক্স অপ্রাপ্তবয়স্কদের কনটেন্ট দেখার সুযোগ দেওয়া সত্ত্বেও ক্ষতিকর ডিপফেইক ও শিশু নির্যাতনমূলক কনটেন্ট শেয়ারিং ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এই ধরনের কার্যক্রম ভার্জিনিয়ার কনজিউমার প্রটেকশন অ্যাক্ট এবং ওরেগনের আনলফুল ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্টের স্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে অঙ্গরাজ্য দুটি।

অ্যাটর্নি জেনারেলরা উল্লেখ করেছেন যে, এ ধরনের সম্মতিহীন ও যৌনতাপূর্ণ ছবির নেতিবাচক প্রভাব কেবল সরাসরি ভুক্তভোগীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যারা অনিচ্ছাকৃতভাবে এসব আপত্তিকর কনটেন্টের মুখোমুখি হন, তাদের মনেও তীব্র ভয়, মানসিক যন্ত্রণা ও উদ্বেগের সৃষ্টি হয়। এছাড়া, এই ধরনের আচরণ গোপনীয়তা ও সম্মতির সামাজিক রীতিনীতিকে ধ্বংস করে এবং শোষণকে তুচ্ছ করে তোলে বলে মন্তব্য করেছেন তারা। সিএনবিসির পক্ষ থেকে এই বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলেও স্পেসএক্স তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

এর আগে অক্টোবরে এক শুনানিতে স্পেসএক্সের এআই নীতিমালার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গ্যাব্রিয়েলা কাস্তিয়ো মাদ্রিদ দাবি করেছিলেন যে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্যে যথাযথ সুরক্ষা ব্যবস্থা বজায় রয়েছে। এর আগেও যুক্তরাজ্য, স্পেন, আয়ারল্যান্ড ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের সরকারি তদন্ত এবং একাধিক মামলার মুখোমুখি হয়েছে মাস্কের কোম্পানিটি। নতুন এই মামলাগুলোর মাধ্যমে স্পেসএক্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, দেওয়ানি জরিমানা এবং অবৈধভাবে অর্জিত অর্থ ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। ভার্জিনিয়া ও ওরেগনের এই উদ্যোগের ফলে প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর আইনি ও সামাজিক চাপ আরও বহুগুণ বৃদ্ধি পেল।

জনপ্রিয়

প্রকাশিত ০২:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬