ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ঝাল খাবারের পর পেটের অস্বস্তি ও বুকজ্বালা কমাতে যে পানীয় উপকারী

স্বাস্থ্য ডেস্ক: অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার খাওয়ার পর অনেকেরই পেটে মোচড়, বুকজ্বালা, বমি ভাব এবং বদহজমের মতো অস্বস্তি দেখা দেয়। মরিচে থাকা ‘ক্যাপসাইসিন’ নামক সক্রিয় উপাদানটি মূলত মুখে ঝালের অনুভূতি তৈরি করার পাশাপাশি সংবেদনশীল পাকস্থলীতে জ্বালাপোড়ার সৃষ্টি করে। এই ধরনের সমস্যায় অনেকে তাৎক্ষণিকভাবে পানি, দুধ, চা কিংবা কোমল পানীয় পান করলেও সব পানীয় পাকস্থলীর জন্য সমানভাবে উপকারী নয়। ঝাল খাওয়ার পরের এই শারীরিক অস্বস্তি কমাতে ঘরোয়া ও নিরাপদ পানীয় বেছে নেওয়া অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, ঝাল খাবারের পর পেটের অস্বস্তি প্রশমনে আদা চা একটি অত্যন্ত কার্যকর ও নিরাপদ বিকল্প হতে পারে। বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলোর তথ্য অনুযায়ী, আদায় থাকা ‘জিঞ্জেরল’ ও ‘শোগাওল’ নামক উপাদানগুলো হজম প্রক্রিয়া সচল রাখতে সাহায্য করে। এই উপাদানগুলো পাকস্থলী থেকে খাবার দ্রুত নিচে নামাতে সহায়তা করার পাশাপাশি বমি ভাব দূর করে এবং পরিপাকতন্ত্রের প্রদাহ কমায়। তবে আদা চা কোনো ওষুধ নয় এবং সবার শরীরে এটি সমানভাবে কাজ না করায় সমস্যা তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।

অন্যদিকে, সতেজ স্বাদের কারণে অনেকেই ঝাল খাওয়ার পর পুদিনার চা পান করলেও তা সবার জন্য উপযোগী নয়। যাদের অম্লতা বা বুকজ্বালার প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে পুদিনা পাকস্থলী ও খাদ্যনালির মধ্যবর্তী পেশিকে শিথিল করে দেওয়ায় অ্যাসিড ওপরে উঠে বুকজ্বালা বাড়িয়ে দিতে পারে। একইভাবে, ঝাল খাবারের পর ঠান্ডা কোমল পানীয়, গ্যাসযুক্ত পানি, কফি বা ফলের রস পান করা মোটেও উচিত নয়। কার্বন-ডাই অক্সাইড গ্যাসযুক্ত পানীয় পেট ফাঁপা ও ঢেকুরের সৃষ্টি করে এবং কফিতে থাকা ক্যাফিন পাকস্থলীর অম্লতা বৃদ্ধি করে।

মুখের ঝাল কমাতে দুধ সাময়িক আরাম দিলেও তা পাকস্থলীর অস্বস্তি দূর করার জন্য উপযুক্ত নয়, কারণ অনেক সময় দুধজাতীয় খাবার গ্যাস ও হজমের জটিলতা তৈরি করতে পারে। এছাড়া ঝাল খাওয়ার পর মুখ ও গলায় জ্বালাপোড়া থাকলে অতিরিক্ত গরম পানীয় পান না করে আদার চা কিছুটা ঠান্ডা করে কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রায় পান করা উচিত। তবে এই চায়ে কোনোভাবেই বরফ মেশানো যাবে না। সঠিক পানীয় বেছে নেওয়ার মাধ্যমে ঝাল খাওয়ার পরের এই অস্বস্তি সহজে এড়ানো সম্ভব।

জনপ্রিয়

চবির হলে মারামারি: এক শিক্ষার্থীর সিট বাতিল

ঝাল খাবারের পর পেটের অস্বস্তি ও বুকজ্বালা কমাতে যে পানীয় উপকারী

প্রকাশিত ০৪:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬