ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে কার্ড ছাড়াই পিৎজা অর্ডার করল এআই

প্রযুক্তি ডেস্ক: যুক্তরাজ্যে প্রথমবারের মতো কোনো ধরনের ব্যাংক কার্ড ব্যবহার না করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের মাধ্যমে পিৎজা অর্ডার এবং তার দাম পরিশোধ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে জানানো হয়, ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি যাচাই করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জনপ্রিয় ব্র্যান্ড পাপা জোন্সের কাছ থেকে পিৎজা অর্ডার করা হয়।

লয়েডস ব্যাংক এবং পেমেন্ট বিশেষজ্ঞ কোম্পানি ট্রু লেয়ারের যৌথ উদ্যোগে এই পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। লন্ডনভিত্তিক কোম্পানি ট্রু লেয়ার কার্ডের ব্যবহার ছাড়াই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টগুলোর মধ্যে অর্থ লেনদেনের সুযোগ তৈরি করে দেয়। সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, কোনো গ্রাহকের অর্ডারের বিপরীতে যুক্তরাজ্যের কোনো খুচরা বিক্রেতাকে অর্থ পরিশোধ করতে এর আগে কখনো এআই এজেন্ট ব্যবহার করা হয়নি।

পাপা জোন্সের ওই কেনাকাটার লেনদেনটি এআই এজেন্টের মাধ্যমেই সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়। নির্দিষ্ট ব্যাংকের সঙ্গে কঠোর নির্দেশনার আওতায় এই এজেন্টের কাজের পরিসর আগে থেকেই নির্ধারিত ছিল। ট্রু লেয়ার জানিয়েছে, প্রতিটি লেনদেন ও মাসিক খরচের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং কোনো গোপনীয় নিরাপত্তা তথ্য বিনিময় করা হয়নি।

ট্রু লেয়ারের প্রধান নির্বাহী ফ্রান্সেসকো সাইমোনেশি জানান, কোনো ধরনের পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট নম্বর ছাড়াই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এই পেমেন্ট সম্পন্ন হয়েছে। তারা এআই এজেন্টের সঙ্গে কথা বলে নিজেদের খাদ্যাভ্যাস ও পিৎজার পছন্দ জানানোর পর এজেন্ট নিজেই সঠিক ফ্লেভার ও পরিমাণ বেছে নেয়। পরবর্তীতে সফলভাবে অর্ডার নিশ্চিত করার পর নয়টি মিনি মার্গারিটা পিৎজা সফলভাবে পৌঁছে যায়।

প্রযুক্তিসংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্ভাবন মানুষের কেনাকাটার অভ্যাসকে চিরতরে বদলে দেবে। ই-কমার্সের চেয়েও বড় ধরনের পরিবর্তন এনে এজেন্টিক কমার্স মানুষের জীবনকে আরও সহজ করবে। ভবিষ্যতে মানুষ নিজের অভ্যাসের চেয়ে সবচেয়ে দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী পেমেন্ট মাধ্যম বেছে নিতে এআই এজেন্টের ওপর নির্ভর করবে।

জনপ্রিয়

চবির হলে মারামারি: এক শিক্ষার্থীর সিট বাতিল

যুক্তরাজ্যে কার্ড ছাড়াই পিৎজা অর্ডার করল এআই

প্রকাশিত ০৪:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬