ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে নদীর পাড়ে ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু, আর্থিক সহায়তা দিল প্রশাসন Logo নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু Logo পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান Logo শুধু ডিগ্রি নয়, সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি: হাবিপ্রবির মার্কেটিং বিভাগের অনন্য উদ্যোগ Logo আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

ইবিতে দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১২৪ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে প্রশাসন। এতে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী ও লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান নিয়োগ পেয়েছেন।

সোমবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ মে থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন।

অফিস আদেশে বলা হয়, আগামী ১৪ মে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হবে।

এতে আরও বলা হয়, ১৫ মে থেকে আগামী এক বছরের জন্য শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানকে নিয়োগ দিয়েছেন উপাচার্য। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

দায়িত্বের বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘হলের দায়িত্ব পাওয়ার পর আমি শিক্ষার্থীদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। তাঁদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে, সম্ভাব্য সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করব। শিক্ষার্থীদের কল্যাণে যেসব অসুবিধা ও প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলো দূর করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। আমার প্রধান লক্ষ্য হবে একটি নিরাপদ, স্বচ্ছ ও সহযোগিতাপূর্ণ আবাসিক পরিবেশ নিশ্চিত করা। যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ও আনন্দের সঙ্গে শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে।’

জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত

ইবিতে দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ

প্রকাশিত ০৭:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫