ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পর্যটন বাড়াতে হিমালয় ও বঙ্গোপসাগরকে ‘মেলাতে চান’ নেপালের রাষ্ট্রদূত Logo দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও বৈঠকে পাকিস্তানকে ডাকল ভারত Logo ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই Logo বিশ্বজয়ের সাফল্য, ইন্ডাস্ট্রির হতাশা নিয়ে ‘স্টার স্টোরিজ’-এ মনোজ প্রামাণিক Logo নির্বাচনে ইসরায়েলি ইহুদিদের অপ্রত্যাশিত সমর্থনে সংকট উৎরে গেলেন নেতানিয়াহু Logo শফিক রিয়ানের কথাসাহিত্যে নতুন সংযোজন ‘প্ররোচক’ Logo মাদারীপুরে শতাধিক বাড়িতে হামলা-লুটপাট Logo রোমানদের ১৬০০ বছরের পুরনো কাচশিল্পের রহস্য উদ্ধার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

রাজনীতি ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস জাতিসংঘের তিনজন বিশেষজ্ঞের কাছে এই লিখিত আবেদন জমা দেন। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এবং দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়।

আবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং পরবর্তী সময়ে বিএনপি সরকার তা বহাল রাখে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দলটিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বড় একটি রাজনৈতিক দলকে বাইরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার চেষ্টা অসংগত বলে দাবি করা হয়েছে।

এতে আরও জানানো হয়, নিষেধাজ্ঞার কারণে দেশের আদালতে আইনি চ্যালেঞ্জ জানানোও দলটির জন্য কঠিন হয়ে পড়েছে। নেতাকর্মীদের ওপর হামলার পাশাপাশি আইনজীবী নিয়োগ ও অভিযোগ দায়েরের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে। এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির বেশ কয়েকটি বিধানের লঙ্ঘন বলে আবেদনে দাবি করা হয়েছে।

আবেদনটিতে যথাযথ আইনি ভিত্তি ছাড়াই নিষেধাজ্ঞা আরোপ এবং রাজনৈতিক অধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এতে সুরক্ষাব্যবস্থার ঘাটতির কথা তুলে ধরে জাতিসংঘের বিশেষজ্ঞদের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে প্রকাশ্য বিবৃতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয়

পর্যটন বাড়াতে হিমালয় ও বঙ্গোপসাগরকে ‘মেলাতে চান’ নেপালের রাষ্ট্রদূত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

প্রকাশিত ০৯:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬