ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের কাছে হারের হতাশা ভুলে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস চ্যানেল।

ফেভারিটের তকমা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। অতীত রেকর্ড বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে আন্ডারডগ হিসেবে খেলতে নামবে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে সর্বশেষ এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ঐ আসরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল দু’দল। তারপরও ঐ লড়াইকে আন্তর্জাতিক ম্যাচ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তাই পরিসংখ্যান বলছে দু’দলের সর্বশেষ লড়াইয়ে জিতেছে বাংলাদেশ।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান ১৬টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে।

২০১৫ এবং ২০১৬ সালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং এশিয়ান গেমসের সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় আছে বাংলাদেশের। ২০১৬ সাল থেকে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশের মূল দল।

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এডিলেডে শেষবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের মূল দল। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেটে ম্যাচ জিতেছিল পাকিস্তান।

বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরমেন্স করা পেসার আফ্রিদিকে। সুযোগ হয়নি দলের দুই সেরা ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানেরও। তারপরও শিশিরের বিষয়টি মাথায় রেখে ভেজা বল নিয়ে অনুশীলনও করেছে বাংলাদেশ। অনুশীলন সেশনের মধ্যে এটি ছিল বাংলাদেশের বিশেষ এক সেশন। শিশির পরিস্থিতি প্রতিকূল করে তুলতে পারে জেনেও সংযুক্ত আরব আমিরাতে আসার আগে এ ধরণের অনুশীলন করেছিল টাইগাররা।

পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সাথে থাকা বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে অনুশীলন সেশনে সব ভুল-ত্রুটি সংশোধন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাকিস্তানের বিপক্ষে ভালো করার জন্য যা যা করা দরকার সবই করবে কোচিং স্টাফরা।’

ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও ব্যাটার সৌম্য সরকার।

ইনজুরির কারণে আরব আমিরাতের বিপক্ষে সিরিজেও খেলতে পারেননি সৌম্য। ঐ সিরিজের প্রথম ম্যাচ খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেন ফিজ। সেখানে তিনটি ম্যাচ খেলেন তিনি। অবশ্য আইপিএলে নিজেদের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। যা পাকিস্তান সিরিজের আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে।

ফিজের জায়গায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ

প্রকাশিত ১০:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫