ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে Logo পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন Logo হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন Logo রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব Logo ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন Logo নবীন শিক্ষার্থীদেরকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন Logo কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

ভুটানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়

ভুটানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়

জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভূটানকে ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। প্রথমার্ধে হামজা চৌধুরীর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটি করেছেন সোহেল রানা। এই জয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতিও অনেকটাই সেড়ে নিল হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

ম্যাচের ৬ মিনিটে কর্ণার থেকে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। ম্যাচের প্রথম কর্ণারটি নেন অধিনায়ক জামাল ভূঁইয়া। জামালের কর্ণার থেকে দুর্দান্ত হেডে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধরী।

এর আগে ২ মিনিটে ডানদিক থেকে একটি সংঘবদ্ধ আক্রমনে কাজিম কিরমানির আড়াআড়ি শটে পা ছোঁয়াতে ব্যর্থ হন জামাল।২৯ মিনিটে রাকিবের পাসে ডানদিক থেকে ফাহমিদুলের শট রুখে দেন ভূটানের গোলরক্ষক গিয়েলশেন জাংপো। ফিরতি বলে জামালের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩২ মিনিটে বামদিক থেকে বল নিয়ে এগিয়ে যান রাকিব। তাকে ধরতে গোল এরিয়া থেকে জাংপো অনেকটা বেরিয়ে আসলেও সতীর্থ কোন খেলোয়াড়কে খুঁজে পাননি রাকিব।৩৫ মিনিটে ডানদিক থেকে তাজউদ্দিনের পাস থেকে জামাল ও রাকিব মিলে সহজ গোলের সুযোগ নষ্ট করেন। ৪৪ মিনিটে আবারো তাজউদ্দিনের ডানদিকের ক্রসে ফাহমিদুলের হেড জালের ঠিকানা খুঁজে পায়নি।

সব মিলিয়ে বলা যায় ভূটানের উপর আধিপত্য দেখালেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিক বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। হামজা, জামাল ও কাজিমের স্থানে কোচ ক্যাবরেরা মাঠে নামান মো: হৃদয়, শেখ মোরসালিন ও মোহাম্মদ ইব্রাহিমকে। শুরুতেই ফাহমিদুলের ক্রস থেকে বদলী খেলোয়াড় মোরসালিনের শট জাংপো রুখে দেন। কিন্তু পরের মিনিটে আর রক্ষা হয়নি। ডানদিক থেকে রাকিবের শট ভূটানের ডিফেন্ডার ইয়েশি ক্লিয়ার করলে সেই বল পেয়ে যান সোহেল রানা। প্রথম সুযোগেই জোড়ালো শটে ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সোহেল রানা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ কিছুটা নিশ্চিন্তভাবেই ম্যাচের বাকি সময় পার করেছে। কোচ অবশ্য পরবর্তীতে আরো তিনটি পরিবর্তন করেছিল। কিন্তু বেশ কিছু গোলের সুযোগ নষ্ট হওয়ায় ব্যবধান বাড়েনি। ম্যাচের একেবারে শেষ মিনিটে ভুটানের বদলী খেলোয়াড় জিগমে টবগে গোলের সুযোগ নষ্ট করায় পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি সফরকারীরা।

ভূটানের বিপক্ষে জয়টা অনেকটাই অনুমিত ছিল। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভূটানের জাপানীজ কোচ আতুশি নাকামুরা সেটা স্বীকার করে বলেছিলেন হামজা যোগ হওয়াতে বাংলাদেশ এখন অন্যরকম উজ্জীবিত একটি দল। এমনকি দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবেও তিনি বাংলাদেশকে অভিহিত করেছেন। পাশাপাশি ভূটানের বিপরীতে বাংলাদেশে গ্রীষ্ম মৌসুমের বিষয়টিকেও তিনি কিছুটা সমস্যার বলে উল্লেখ করেছিলেন।

গত বছর ভূটানের বিপক্ষে তাদের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যার মধ্যে একটিতে জয় ও একটিতে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা।ভূটানের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে জায়গা করে নিয়েছেন ইতালিয়ান লিগ খেলা ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের অভিষেক হয়েছে।

একাদশে ছিলেন হামজা চৌধুরীও। মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হলেও ঘরের মাঠে অভিষেকের অপেক্ষা শেষ হয়েছে ইংলিশ লিগে খেলা হামজার। সাথে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মত অভিষেক হয়েছে ডিফেন্ডার তাজউদ্দিন ও ফরোয়ার্ড আল আমিনের।

জনপ্রিয়

অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া

ভুটানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়

প্রকাশিত ১১:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫