ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক Logo যশোরের ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু Logo বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর Logo ১৩ দেশ নিয়ে পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু আগামীকাল Logo আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পাবিপ্রবিতে আসছেন চার বিদেশি গবেষক Logo হাবিপ্রবিতে হল সুপারের সিদ্ধান্তে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে বিজয় ২৪ হলের শিক্ষার্থীরা Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি Logo ডুরার সাংগঠনিক সম্পাদক হলেন আতিক হাসান শুভ Logo নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ Logo বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

ঢাকায় মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৫৫ বার পঠিত

ঢাকায় মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম

আলোচিত ব্যক্তি আশরাফুল হোসেন ওরফে হিরো আলম এবার ঢাকার রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসছেন। বহু আলোচনার জন্ম দেওয়া এই সাবেক ডিশ ব্যবসায়ী এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

হিরো আলম বলেন, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবো। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। ঢাকার মানুষের সঙ্গে কথা বলছি, মতবিনিময় করছি। সময় হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো।”

এর আগে জাতীয় সংসদের একাধিক উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। ২০২৩ সালের ২৩ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ভোটগ্রহণের দিন তার ওপর হামলার ঘটনাও ঘটে, যার পর তিনি নির্বাচন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেন।

একই বছরের ১ ফেব্রুয়ারি তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনেও প্রার্থী হন। যদিও উভয় আসনেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের কাছে পরাজিত হন।

ঢাকা দক্ষিণে মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা কতটা চ্যালেঞ্জিং হবে জানতে চাইলে হিরো আলম বলেন, “কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো করে জনগণের সঙ্গে কাজ করছি। জনগণ যদি চায়, জাতীয় নির্বাচনেও অংশ নেবো। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি।”

তিনি আরও বলেন, “অনেকে ফোন দিয়ে উৎসাহ দিচ্ছেন, আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই।”

জনপ্রিয়

বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ঢাকায় মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম

প্রকাশিত ১২:০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫