ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাষ্ট্রপতির সঙ্গে এডিটরস কাউন্সিল নেতাদের সাক্ষাৎ Logo প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo হাসিনার ফেরার পথ খুঁজতে আরেক সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা Logo কামিন্সের এমন ‘আক্রমণ’ আশা করেননি খাওয়াজা Logo জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই : হাবিব Logo কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে Logo ব্রাজিলের শিক্ষার্থীরা পানির ফিল্টার বানাল মাছের পোড়া হাড় দিয়ে Logo চায়ের দোকান দেওয়ার স্বপ্ন শিশু হাসানের Logo ট্রাইব্যুনালের আসামিকে আশ্রয় দিলে রক্ষাকারীরও বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি Logo দেশের প্রথম নভোচারী কক্ষপথে, পাকিস্তানজুড়ে উচ্ছ্বাস

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক এবং রপ্তানিমুখী শিল্পে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। এবারের আয়োজনের নির্ধারিত প্রতিপাদ্য হলো ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

বাণীতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও চামড়াজাত পণ্যের বিশাল সম্ভাবনা রয়েছে এবং দেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে উর্বর ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করেছে। প্রাণিসম্পদ খাতকে দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, রোগ নিয়ন্ত্রণ এবং মানসম্মত খাদ্য সরবরাহের মাধ্যমে এই খাতের উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব।

সরকারপ্রধান উল্লেখ করেন যে, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন ও খামারিদের প্রশিক্ষণের যথাযথ বাস্তবায়ন এ খাতকে আরও স্বনির্ভর করে তুলবে। স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য এবং পশুজাত উপজাত রপ্তানি সম্প্রসারণের সুযোগ থাকলেও, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস ও দুগ্ধজাত পণ্য রপ্তানিকে অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই খাত এখন আর শুধু গ্রামীণ জনজীবনে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বাণিজ্যিক ও পুষ্টিনিরাপত্তামুখী শিল্পে রূপ নিচ্ছে।

বাণীর শেষাংশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। প্রধানমন্ত্রী এই আয়োজনের সঙ্গে যুক্ত সকল খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক ও কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং অনুষ্ঠানটির সার্বিক সাফল্য কামনা করেন।

জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে এডিটরস কাউন্সিল নেতাদের সাক্ষাৎ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত ০৬:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬