ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

ইবির রক্তদান কেন্দ্রিক সংগঠন রক্তিমা’র সভাপতি সোহরাব, সম্পাদক ফারহানা

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১৬৩ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা’র ২০২৫-২৬ বর্ষের আংশিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাব উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা আফরিন নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৭ আগস্ট) বিকাল তিন টার দিকে সংগঠনটির উপদেষ্টা মন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মরিয়ম খাতুন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, প্রচার সম্পাদক সুধক্ষীণা বিশ্বাস সকাল ও রক্ত দান বিষয়ক সম্পাদক হিতু আরা খাতুন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারহানা আফরিন বলেন, ‘এ দায়িত্ব আমার জন্য গৌরবের পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ। রক্তদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই। পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলে স্বেচ্ছাসেবক কাজে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেব।’

নবনির্বাচিত সভাপতি সোহরাব উদ্দিন আহম্মেদ বলেন, ‘রক্তিমা শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমরা রক্তিমাকে আরও কার্যকর ও সমাজমুখী কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিতে চাই। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সেই পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে রক্তিমা আরও শক্তিশালীভাবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

ইবির রক্তদান কেন্দ্রিক সংগঠন রক্তিমা’র সভাপতি সোহরাব, সম্পাদক ফারহানা

প্রকাশিত ০৭:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫