ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

ইবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে মোবারক র‍্যালি

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩ বার পঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে যেয়ে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।

এই মুবারক র‍্যালিটির আয়োজন করে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন কমিটি।

এসময় মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসাইন, ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়া সেক্রেটারি আব্দুর রউফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এইদিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরই উদযাপন করে। এই মুবারক র‍্যালির মাধ্যমে ছাত্রসমাজের মাঝে রাসুল (সা.) এর ভালোবাসা বৃদ্ধি পাবে। তারা রাসুলের (সা.) আদর্শ ও শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করে একটি ইসলামী সমাজ বিনির্মাণে ভুমিকা রাখবে।”

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “আজকে এমন একটি দিন যেদিন রাসূলের (সা.) আগমন ঘটেছে। তাকে যে সমাজে পাঠানো হয়েছিল, সেই আরবরা ছিলো অপবিত্র। মানুষের হক নষ্ট করা, ঘুনে ধরা এক সমাজে রাসূল (সা.) এসেছিলেন আলোকবর্তিকা হয়ে। তিনি আরবদের একটি আদর্শ ও নিরাপদ সমাজ উপহার দিয়েছিলেন।‌ আমাদের উদযাপন শুধু র‍্যালিতেই সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের বরং রাসুলের আগমনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন অন্য সকল মানব রচিত জীবনপদ্ধতির উপর বিজয়ী করার জন্য। আমাদের দায়িত্ব রাসুলের রেখে যাওয়া কাজ আঞ্জাম দেয়া। এতেই রাসুলের ভালোবাসা প্রকাশ পাবে। আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি।”

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

ইবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে মোবারক র‍্যালি

প্রকাশিত ১০:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫