ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি

ইবিতে প্রথমবারের মতো অ্যারাবিক ক্লাব গঠন, নেতৃত্বে হাফিজ-ইয়াছিন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৩২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১২১ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সাহিত্যচর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো অ্যারাবিক ক্লাবের যাত্রা শুরু হয়েছে। এতে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসার রাকিব রিফাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম ও মাজিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক আমির ফয়সাল ও আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক রুম্মান সারওয়ার ও আসাদ উল্লাহ।

ক্লাবের সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘আমাকে সভাপতি নির্বাচিত করায় ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব শুধু আমার নয়, এটি ক্লাবের প্রতিটি সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আরবী ভাষা ও সাহিত্যের মহিমা ছড়িয়ে দিতে, ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। দায়িত্বকে আমি কেবল পদবী হিসেবে নয়, বরং আমানত হিসেবে গ্রহণ করেছি। আমরা সবাই মিলে এই ক্লাবকে জ্ঞানের আলো, সাহিত্যচর্চার সোপান এবং সৃজনশীলতার এক উজ্জ্বল কেন্দ্রবিন্দুতে পরিণত করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’

‎এর আগে গত ০৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিভাগের সেমিনার লাইব্রেরিতে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

জনপ্রিয়

বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

ইবিতে প্রথমবারের মতো অ্যারাবিক ক্লাব গঠন, নেতৃত্বে হাফিজ-ইয়াছিন

প্রকাশিত ১১:৩২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫