ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার Logo রাবি ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা Logo ঈদে ২৩ দিনের ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা

ট্রাম্পকে নোবেল না দেওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ভেনিজুয়েলার বিরোধী রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সমালোচনা করেছে হোয়াইট হাউস। শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং এক্স–এ পোস্ট করা মন্তব্যে এই সমালোচনা করেছেন।

স্টিভেন চিউং লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধের অবসান এবং জীবন বাঁচানো অব্যাহত রাখবেন। তার মধ্যে একজন মানবতাবাদী হৃদয় রয়েছে এবং তার মতো আর কেউ নেই যে, ইচ্ছাশক্তির জোরে পাহাড় সরাতে পারবে। নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে।”

ট্রাম্প একাধিকবার নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করেছেন। তিনি প্রকাশ্যেই বলেছিলেন, “আমি আটটা যুদ্ধ থামিয়েছি। আমি নোবেল না পেলে কে পাবে?”

শুক্রবার শান্তির নোবেলের জন্য মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করেন নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার অন্যতম সাহসী আন্দোলনের প্রতীক।’

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পরে ট্রাম্প এখনো কোনো মন্তব্য করেননি।

জনপ্রিয়

বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ট্রাম্পকে নোবেল না দেওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস

প্রকাশিত ০৬:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫