ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী জেনারেলকে বরখাস্ত করলেন হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন যা ট্রাম্প প্রশাসনের অপসারিত হওয়া সামরিক কর্মকর্তাদের দীর্ঘ তালিকার সর্বশেষ সংযোজন। সামরিক মহলে ‘জে৫’ নামে পরিচিত এই পদটি জয়েন্ট চিফস অফ স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি বিষয়ক প্রধান হিসেবে পরিচিত। জাতির সেবায় দীর্ঘ ৩২ বছরের অবদানের জন্য সিলভিয়া ও তার পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে জয়েন্ট স্টাফ।

মার্কিন ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাটলান্টিকের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে, সামরিক বাহিনীর কৌশল ও পরিকল্পনা বিভাগের প্রধানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর অধীনে এটি কোনো জেনারেলকে পদ থেকে অপসারণের দ্বিতীয় ঘটনা। তবে তাৎক্ষণিকভাবে সিলভিয়ার পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি এবং তাকে বরখাস্ত করার সুনির্দিষ্ট কোনো কারণও প্রকাশ করা হয়নি।

এমন এক সময়ে এই উচ্চপর্যায়ের বরখাস্তের ঘটনা ঘটেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করার পর থেকে এই যুদ্ধ চলমান রয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ট্রাম্প এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তিনি কেবল ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে হয়তো কাজটি শেষ করতে হবে অথবা তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে হতে পারে।

জনপ্রিয়

স্ট্রোক প্রতিরোধে প্রয়োজন ৭টি পরিবর্তন

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী জেনারেলকে বরখাস্ত করলেন হেগসেথ

প্রকাশিত ০১:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬