ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৩১ বার পঠিত

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

২০০৭ সালের পর প্রথমবার অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিলিতে অনুষ্ঠিত সেমিফাইনালে কঠিন লড়াইয়ের পর কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আলবিসেলেস্তে যুবারা জায়গা করে নিয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচে। দলের জয় নিশ্চিত করা একমাত্র গোলটি করেন মাতেও সিলভেট্টি।

চিলির জুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে বৃহস্পতিবারের সেমিফাইনালটি ছিল একদম হাড্ডাহাড্ডি। পুরো ম্যাচে আক্রমণ ও বল দখলে প্রায় সমান ছিল দুই দলই। কলম্বিয়া ৫৪ শতাংশ সময় বল দখলে রাখে এবং ১৩টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল অন টার্গেট। অন্যদিকে, আর্জেন্টিনা নেয় ১৪টি শট, যার মধ্যে ৫টি লক্ষ্যে।

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ম্যাচের গতি বাড়ে দ্বিতীয়ার্ধে। অবশেষে ৭২ মিনিটে লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ মাতেও সিলভেট্টি ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন। এ নিয়ে চলতি টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল। ৭৯ মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার জন এনটারিয়া দুই হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া, আর সেখান থেকেই ম্যাচে ফিরতে পারেনি তারা।

১৮ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। ২০০৭ সালে কানাডায় শেষবার শিরোপা জিতেছিল তারা। সেই দলের সদস্য ছিলেন কুন আগুয়েরো, আনহেল ডি মারিয়া ও সার্জিও রোমেরো। এরপর সাতটি আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল।

অন্য সেমিফাইনালে আফ্রিকার প্রতিনিধি মরক্কো ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সকে রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জেতে মরক্কো।

বিশ্বফুটবলে সাম্প্রতিক সময়ে চমক দেখানো মরক্কো এবার ইতিহাস গড়ার পথে। সিনিয়র দল যেমন ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল, এবার তাদের অনূর্ধ্ব-২০ দলও পৌঁছেছে ফাইনালে।

আগামী সোমবার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মরক্কো। লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী শক্তি বনাম আফ্রিকার নবাগত চমকের এই লড়াই নিয়ে ফুটবল বিশ্ব এখন তাকিয়ে চিলির দিকে।

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

প্রকাশিত ১২:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫