ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে নিপীড়নের মামলায় যুবক গ্রেপ্তার Logo শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে Logo উত্তাপের ক্লাসিকোয় রেয়ালের প্রতিশোধ নাকি বার্সেলোনার আধিপত্য Logo ‘অনেক ম‍্যাচের জন‍্য’ ওলমোকে হারিয়েছে বার্সেলোনা Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo এমবাপেকে আটকাতে ফ্লিকের পরিকল্পনা Logo আত্মবিশ্বাস নিয়ে ‘ফুটবলের সেরা ম‍্যাচের’ দিকে তাকিয়ে ফ্লিক Logo ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও Logo বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক Logo কুনমিংয়ে চোখের সেবায় মিলবে ‘গ্রিন চ্যানেল’ সুবিধা

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৯৩ বার পঠিত

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

২০০৭ সালের পর প্রথমবার অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিলিতে অনুষ্ঠিত সেমিফাইনালে কঠিন লড়াইয়ের পর কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আলবিসেলেস্তে যুবারা জায়গা করে নিয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচে। দলের জয় নিশ্চিত করা একমাত্র গোলটি করেন মাতেও সিলভেট্টি।

চিলির জুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে বৃহস্পতিবারের সেমিফাইনালটি ছিল একদম হাড্ডাহাড্ডি। পুরো ম্যাচে আক্রমণ ও বল দখলে প্রায় সমান ছিল দুই দলই। কলম্বিয়া ৫৪ শতাংশ সময় বল দখলে রাখে এবং ১৩টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল অন টার্গেট। অন্যদিকে, আর্জেন্টিনা নেয় ১৪টি শট, যার মধ্যে ৫টি লক্ষ্যে।

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ম্যাচের গতি বাড়ে দ্বিতীয়ার্ধে। অবশেষে ৭২ মিনিটে লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ মাতেও সিলভেট্টি ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন। এ নিয়ে চলতি টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল। ৭৯ মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার জন এনটারিয়া দুই হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া, আর সেখান থেকেই ম্যাচে ফিরতে পারেনি তারা।

১৮ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। ২০০৭ সালে কানাডায় শেষবার শিরোপা জিতেছিল তারা। সেই দলের সদস্য ছিলেন কুন আগুয়েরো, আনহেল ডি মারিয়া ও সার্জিও রোমেরো। এরপর সাতটি আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল।

অন্য সেমিফাইনালে আফ্রিকার প্রতিনিধি মরক্কো ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সকে রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জেতে মরক্কো।

বিশ্বফুটবলে সাম্প্রতিক সময়ে চমক দেখানো মরক্কো এবার ইতিহাস গড়ার পথে। সিনিয়র দল যেমন ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল, এবার তাদের অনূর্ধ্ব-২০ দলও পৌঁছেছে ফাইনালে।

আগামী সোমবার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মরক্কো। লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী শক্তি বনাম আফ্রিকার নবাগত চমকের এই লড়াই নিয়ে ফুটবল বিশ্ব এখন তাকিয়ে চিলির দিকে।

জনপ্রিয়

কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে নিপীড়নের মামলায় যুবক গ্রেপ্তার

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

প্রকাশিত ১২:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫