ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছেঁড়া মশারি দিয়ে পুকুরে মাছ ধরছিল দুই শিশু, পরে ডুবে মৃত্যু Logo প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ Logo ইবিতে ছাত্রদল-শিবিরের উত্তেজনা, অস্ত্রধারী ১৯ বহিরাগত শনাক্ত Logo প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, ৫ দিনের রিমান্ডে যুবক Logo শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই Logo ব্ল্যাকহেডস কেন হয়, দূর করার সঠিক উপায় জানুন Logo প্রেমিকের সঙ্গে পালিয়ে ভয়ংকর সিরিয়াল কিলারের ফাঁদে পড়ে রেজিনা, অতঃপর.. Logo স্বপ্নের ইউরোপ: মৃত্যুর দুয়ার থেকে মিশরে ৫৫ বাংলাদেশি Logo শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা কি কাজ করছে? Logo ব্যাংকে টাকা গুনছিলেন গ্রাহক, কৌশলে ৪ লাখ টাকা নিয়ে উধাও চোর

মানবদেহের জন্য পটাশিয়াম কেন গুরুত্বপূর্ণ

  • আফসারা তাসনিম
  • প্রকাশিত ১১:২৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৩৭৫ বার পঠিত

মানবদেহের জন্য পটাশিয়াম কেন গুরুত্বপূর্ণ

পটাশিয়াম হলো আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি লবণ। এটি নরম, রুপালি-সাদা ধাতু যা শরীরের জন্য একটি অত্যাবশ্যক খনিজ উপাদানের একটি। এটি মূলত পেশী ও স্নায়ুতন্ত্রের কার্যক্রম বজায় রাখে এবং তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পটাশিয়ামের ভূমিকা অপরিসীম।

পটাশিয়ামের ঘাটতি হলে কি কি হতে পারে

• পটাশিয়ামের অভাবের অনেক সময় শরীর খুব দুর্বল লাগে। রক্তে যখন পটাশিয়ামের মাত্রা কম থাকে, তখন পেশী দুর্বল হয়ে যায়।তাই ক্লান্ত লাগে।
• পটাশিয়াম পেশী সংকোচনে সহায়তা করে। রক্তে এর মাত্রা কমে গেলে এই ভারসাম্য প্রভাবিত হয়। ফলে পেশীর অনিয়ন্ত্রিত এবং দীর্ঘায়িত সংকোচন ঘটতে পারে।
• ফুসফুস প্রসারিত এবং সংকুচিত করতে পটাশিয়াম সাহায্য করে, তাই এর অভাবের ফলে শ্বাসকষ্ট হতে পারে।
• শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়াম । এর অভাব হলে কিডনি শরীরে সোডিয়াম ধরে রাখে, তাই অনেকসময় রক্তচাপ বাড়ার সম্ভাবনা থাকে।
• পটাশিয়ামের ঘাটতি হলে পেট ফুলে যাওয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার কারণ হতে পারে। কারণ এটি পাচনতন্ত্রের মাধ্যমে খাবারের চলাচলকে নিয়ন্ত্রন করে।

ঘাটতি পূরণের উপায়
খাবার, কলা, মিষ্টি আলু, পালং শাক, কমলালেবু এবং অ্যাভোকাডোর মতো পটাশিয়াম-সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হবে।

চিকিৎসা
গুরুতর ক্ষেত্রে, চিকিৎসার প্রয়োজন হতে পারে, যার মধ্যে ইন্ট্রাভেনাস (IV) পটাশিয়াম সাপ্লিমেন্ট অন্তর্ভুক্ত থাকতে পারে।

জনপ্রিয়

ছেঁড়া মশারি দিয়ে পুকুরে মাছ ধরছিল দুই শিশু, পরে ডুবে মৃত্যু

মানবদেহের জন্য পটাশিয়াম কেন গুরুত্বপূর্ণ

প্রকাশিত ১১:২৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫