ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সোমবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে যেসব সমঝোতা Logo একসঙ্গে ৭ শতাধিক কর্মী ছাঁটাই করল কেয়া গ্রুপ Logo সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান Logo প্রধানমন্ত্রী মাত্র ৪ ঘণ্টা ঘুমান : আইনমন্ত্রী Logo ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য Logo ইসলামাবাদে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির অভিযোগে ৪ পুলিশ গ্রেপ্তার Logo মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান–এই দেশটা সবার: প্রধানমন্ত্রী Logo রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, জানালেন শুভেচ্ছা Logo বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ইন্টার্নশিপ, ভাতা ১০০০০, অফিস ৮টা থেকে ৫টা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রংপুরে জনতার ঢল
শুভমান গিলের অধিনায়কত্বে হতাশার সূচনা

সিরিজে এগিয়ে গেল অজিরা

শুভমান গিলের অধিনায়কত্বে হতাশার সূচনা,

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভরাডুবি ভারতের। শুবমান গিলের অধিনায়কত্বের অভিষেকই হলো হতাশার। ২২৪ দিন পর জাতীয় দলে ফিরে রানশূন্য থাকলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ব্যর্থ অধিনায়ক গিলও। ব্যাটে-বলে একেবারেই জ্বলে উঠতে পারেনি ভারত, ফলে ৭ উইকেটের সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

রোববার পার্থে চারবার বৃষ্টিতে বাধা পড়ে খেলা। শেষ পর্যন্ত ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ২৬ ওভারে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস গুটিয়ে যায় ৯ উইকেটে ১৩৬ রানে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান, যা তারা ২১.১ ওভারেই তুলে নেয়।

শুরু থেকেই ধুঁকছিল ভারতীয় টপ অর্ডার। রোহিত শর্মা ৮ রানে জশ হেজলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। তার কিছু পরই মিচেল স্টার্কের বল খোঁচা দিয়ে পয়েন্টে ধরা পড়েন বিরাট কোহলি—রানের খাতা খুলতেই পারেননি তিনি।

এরপর বৃষ্টিতে একবার খেলা বন্ধ হয়। খেলা ফের শুরু হতেই গিল (৭) উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। শ্রেয়াস আইয়ারও একই ভুলে (৬) সাজঘরে ফেরেন। ৪ উইকেট পড়ার পর ফের বৃষ্টির বাধা, এবং ওভার কমে দাঁড়ায় ২৬।

চাপের মুখে রানের গতি বাড়াতে চেষ্টা করেন অক্ষর প্যাটেল (৩১) ও লোকেশ রাহুল (৩৮)। শেষ দিকে নীতীশ রেড্ডি ১৯ রান যোগ করেন। তবু বড় সংগ্রহ গড়তে পারেনি ভারত।

১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সতর্ক সূচনা করে অজিরা। ট্রাভিস হেড (৮) দ্রুত আউট হলেও অধিনায়ক মিচেল মার্শ দায়িত্ব নিয়ে দলকে জয়ের পথে রাখেন। ম্যাথু শর্টও (১২) ব্যর্থ হলেও জশ ফিলিপ (৩৭) ভালো সঙ্গ দেন।

শেষ পর্যন্ত মার্শ অপরাজিত থাকেন ৪৬ রানে, আর অস্ট্রেলিয়া ২১.১ ওভারে জয় তুলে নেয় ৭ উইকেটে।

জনপ্রিয়

সোমবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে যেসব সমঝোতা

শুভমান গিলের অধিনায়কত্বে হতাশার সূচনা

সিরিজে এগিয়ে গেল অজিরা

প্রকাশিত ০৮:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫