ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা 

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

পদত্যাগ করলেন পাইলট

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ খালেদ মাসুদ পাইলট এবার নতুন দায়িত্বে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) থেকে পদত্যাগ করেছেন তিনি।

রবিবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোয়াব বিষয়টি নিশ্চিত করেছে।

কোয়াবের পাঠানো বিজ্ঞপ্তিতে পাইলট বলেন, “কোয়াবের একজন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারাটা আমার জন্য সম্মানের ও গর্বের বিষয়। বিগত সময়ে কিছু ভালো মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং ক্রিকেট-ভ্রাতৃত্বের কল্যাণে অবদান রাখতে পেরেছি। আমি সবসময় এই অভিজ্ঞতাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।”

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার পর স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখতে কোয়াব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। পাইলট আরও বলেন, “আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায়, উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সততা বজায় রাখার জন্য কোয়াব থেকে আমার পদত্যাগ করাটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি।”

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, খালেদ মাসুদের পদত্যাগপত্র আজ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে।

সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসন ও সংগঠন পরিচালনায় যুক্ত ছিলেন। এবার বিসিবির পরিচালক হিসেবে তিনি নতুন অধ্যায়ে প্রবেশ করলেন।

কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

প্রকাশিত ০৮:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫