ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের আশঙ্কা! Logo মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, বেধড়ক পিটুনি Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা Logo উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর Logo বাঁধন, কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে Logo যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ Logo আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

শিবিরের কমিটি প্রকাশের আহবান ছাত্রদলের সহ-সভাপতি জহিরের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১৫৮ বার পঠিত

শিবিরকে উদ্দেশ্য করে “আপনাদের অবস্থানগুলো প্রকাশ করুন, কমিটিগুলো এক্সপোজ করুন” বলে আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ।

রবিবার (১৯ অক্টোবর) বেলার এগারোটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেস কর্নারে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাব প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

তিনি আরো বলেন, “৫ আগস্টের পরে আমরা বলেছি যে ছাত্র রাজনীতিতে আমরা একটা আমূল পরিবর্তন চাচ্ছি। আমরা কিন্তু হলগুলোতে কোন দখলে যাইনি। হলে কোন গেস্ট রুম কালচার চালু হয় নাই। কিন্তু দুঃখজনক হলেও এই বিষয়টা এখন সাধারণ শিক্ষার্থীদের কাছেও স্পষ্ট, যে হলগুলো এখন খুব মানে খুব অপ্রকাশ্যে শিবিরের একটা কন্ট্রোল আছে। যেহেতু তারা তাদের কমিটিগুলো প্রকাশ করছে না । আমরা তো বারবার বলেছি যে, আপনারা আপনাদের অবস্থানগুলো প্রকাশ করুন, কমিটিগুলো এক্সপোজ করেন।”

জহির রায়হান বলেন, “আমরা কিন্তু দীর্ঘদিন ক্যাম্পাসে কাজ করিনি, করতে পারিনি। আমরা ৫ তারিখের পরে যেমন আমাদের একটা হল, বিশ্ববিদ্যালয় বা ইউনিট কমিটি হলে আমরা কিন্তু কমিটিগুলো এক্সপোজ করে দিচ্ছি এবং সেটা মিডিয়াতেও আসতেছে। এবং তাদেরকে যদি বলা হয়, তাদের হয়তো কমিটি আছে, বাট এগুলো তারা এক্সপোজ করে না।

যেহেতু তারা বলে ইসলামী সংগঠন, আমি এই জিনিসটা আমার চিন্তাভাবনা থেকে বলি। আমরা যার উম্মত, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেও প্রকাশ্যে মক্কা বিজয় করছে। সেও প্রকাশ্যে দিবালোকেই যুদ্ধ করছে। সো এখানে বিষয়টা এরকম না যে আমি আমার ধর্মকে সামনে রেখে আমি আমার মতো করে কাজ করবো। ধর্মকে আমি সামনে রাখলে, ধর্ম যেটা বলে, আমার ধর্মগ্রন্থ যেটা বলে, অর্থাৎ আল-কুরআন যেটা বলে, আমি সেই অনুযায়ী কাজ করবো।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন– বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল হক জায়িম, সাধারণ সম্পাদক রাকিব রিফাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী। আরও ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব আনোয়ার পারভেজ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয়

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

শিবিরের কমিটি প্রকাশের আহবান ছাত্রদলের সহ-সভাপতি জহিরের

প্রকাশিত ১১:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫