ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

যবিপ্রবিতে আন্তঃবিভাগ টেবিল-টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৬:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৪২ বার পঠিত

ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য — এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ টেবিল-টেনিস প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দপ্তরের পরিচালক ড. মোঃ শাহেদুর রহমান।

এবারের প্রতিযোগিতায় যবিপ্রবির মোট ২০টি বিভাগ অংশগ্রহণ করছে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২১ ও ২২ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, সুস্থ দেহে গড়ে ওঠে সুস্থ মন, আর খেলাধুলা সেই মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম মাধ্যম। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা পারস্পরিক সম্পর্ক ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি জানান, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে যবিপ্রবিতে ‘ইনোভেশন মাস’ উদযাপন করা হবে, যেখানে শিক্ষার্থীদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন থাকবে।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

যবিপ্রবিতে আন্তঃবিভাগ টেবিল-টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত ০৬:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫