ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

ইবির আল-কুরআন বিভাগে ‘হাদীসের আলোকে হানাফী ফিকহ’ বিষয়ক পিএইচডি সেমিনার

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৮০৯ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘হাদীস ও ফিকহের সমন্বয়’ বিষয়ক এক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যার শিরোনাম ছিলো “ফিক্‌হী মাসআলায় খবরে আহাদ গ্রহণে হানাফীদের নীতিমালা: একটি পর্যালোচনা”।

মঙ্গলবার বার (২১ অক্টোবর) বেলা ১১ টায় অনুষদ ভবনে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার লাইব্রেরী মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে গবেষক হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আল-কুরআন এন্ড ইসলামিক বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষার্থী মুহাম্মদ আখতার হোসাইন

সেমিনারে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা তত্বাবধায়ক ও ধর্মত্বত্ত ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। আলোচক হিসেবে ছিলেন বিভাগটির অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াস ও অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামান। এছাড়াও আলোচনা রাখেন আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আল-ফিকহ এন্ড ল এর শিক্ষকবৃন্দ।

সেমিনারে পিএইচডি গবেষক মুহাম্মদ আখতার হোসাইন তার পিএইচডি গবেষণা শিরোনাম “ফিক্‌হী মাসআলায় ইমাম আবু হানীফা (রাহ.) এর হাদীসের ব্যবহার: একটি পর্যালোচনা”র অধীনে “ফিক্‌হী মাসআলায় খবরে আহাদ গ্রহণে হানাফীদের নীতিমালা: একটি পর্যালোচনা” শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

এতে তিনি তাঁর প্রবন্ধে ইমাম আবু হানিফা (রহ.)-এর ফিকহি পদ্ধতিতে হাদিসের ব্যবহার সম্পর্কিত আলোচনা করেছেন। কীভাবে হানাফি মাযহাবে খবরে আহাদ গ্রহণের বিশেষ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন যে ইমাম আবু হানিফা (রহ.) কীভাবে হাদিসের বর্ণনা, বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা এবং হাদিসের প্রাসঙ্গিকতা যাচাই-বাছাই এর মাধ্যমে ফিকহি সিদ্ধান্তে উপনীত হতেন। লেখক উল্লেখ করেন যে হানাফি ফিকহে হাদিসের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তা নির্বিচারে নয় বরং কঠোর উসুলের ভিত্তিতে গৃহীত হয়েছে।

এছাড়াও প্রবন্ধে হাদিস ও কিয়াসের মধ্যে সমন্বয় সাধন এবং দুর্বল হাদিসের সীমিত প্রয়োগ সম্পর্কে তাঁর গঠনমূলক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। সর্বোপরি, লেখক প্রমাণ করেছেন যে হানাফি ফিকহ কেবল কিয়াসভিত্তিক নয় বরং হাদিস-ভিত্তিক একটি পরিপূর্ণ ফিকহি ব্যবস্থা।”

সেমিনারে উপস্থিত আলোচকবৃন্দ গবেষকের উপস্থাপিত প্রবন্ধের উপর পর্যালোচনা করেন এবং গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

ইবির আল-কুরআন বিভাগে ‘হাদীসের আলোকে হানাফী ফিকহ’ বিষয়ক পিএইচডি সেমিনার

প্রকাশিত ১১:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫