ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের আশঙ্কা! Logo মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, বেধড়ক পিটুনি Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা Logo উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর Logo বাঁধন, কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে Logo যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ Logo আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

ইবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি রুহুল, সম্পাদক জোহা

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৯:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৬৩ বার পঠিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছে- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রবিউস সানি জোহা।

রবিবার (২৬ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নব মনোনীত সভাপতি মোঃ রুহুল আমিন বলেন, “সবার ঐকান্তিক সহযোগিতায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পথে একসাথে এগিয়ে যেতে চাই। আমাদের শাখাকে সৃজনশীলতা, উদ্ভাবন ও ইতিবাচক কর্মকাণ্ডে সমৃদ্ধ এক আলোকিত পরিসর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রত্যয়ী।”

অন্যদিকে, নব-মনোনীত সাধারণ সম্পাদক মো: রবিউস সানি জোহা বলেন, “প্রতিটি সদস্যের লেখালেখি , সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে নিবেদিত থেকে আমরা এগিয়ে যেতে চাই। নতুন দায়িত্বে সকলের সহযোগিতা ও পরামর্শ হবে আমাদের প্রেরণার উৎস। একসাথে আমরা সংগঠনটিকে শক্তি, সৃজনশীলতা ও আদর্শের দীপ্ত এক প্রতীকে পরিণত করবো- ইনশাল্লাহ।”

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি । বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।

জনপ্রিয়

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

ইবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি রুহুল, সম্পাদক জোহা

প্রকাশিত ০৯:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫