ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫

সাভারে তারেক রহমানের আগমনের ভিডিও সংগ্রহ করতে গিয়ে মোবাইল হারালেন জাবি সাংবাদিক

গতকাল রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাভারের স্মৃতিসৌধ আগমন উপলক্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোবাইল হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দ্য ডেইলি সান প্রতিনিধি ফারুক হোসাইন।

গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘ ১৭ বছর আওয়ামী অপশাসনে নির্বাসিত থাকা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন করেন গত ২৫ ডিসেম্বর। দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি গতকাল রাতে সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এসময় তাঁর গাড়ি বহর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন আসলে উৎসুক ছাত্র-জনতা ভীড় করে তাকে অভিবাদন জানাতে। এ সময় ক্যাম্পাস সাংবাদিক ফারুক হোসেন তাঁর নিজস্ব মোবাইল দিয়ে ভিডিও সংবাদ সংগ্রহ করা অবস্থায় উৎসুক ছাত্র-জনতার ভীড়ে তাঁর মোবাইল ছিটকে পড়ে যায়। পরবর্তীতে মোবাইল ফোনটি খুঁজাখুজি করলেও আর পাননি বলে তিনি জানান।

এ বিষয়ে ফারুক হোসেন বলেন, জনাব তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে আগমন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উৎসুক ছাত্র ও আশেপাশের মানুষজন ভীড় করছিল। সেখানে ভিডিও সংবাদ সংগ্রহ করা অবস্থায় উপস্থিত জনতার হাতের আঘাতে ফোনটি আমার হাত থেকে পরে যায়৷ পরবর্তীতে ফোনটি আর খুঁজে পাওয়া যায়নি।

ফোনটি খুঁজে পেতে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে তিনি জানিয়েন।

জনপ্রিয়

নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন

সাভারে তারেক রহমানের আগমনের ভিডিও সংগ্রহ করতে গিয়ে মোবাইল হারালেন জাবি সাংবাদিক

প্রকাশিত ১১:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫