ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী Logo বার্সা সমর্থকদের দুশ্চিন্তা করতে মানা হাফিনিয়ার Logo হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ Logo ফ্রান্সজুড়ে ধর্মঘট, রাজপথে পৌনে ৬ লাখ মানুষ Logo জুমা পড়ে শিশুদের সঙ্গে খেলাধুলা নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর Logo বিচ্ছেদের জল্পনায় ইতি! দীপাবলির অনুষ্ঠানে হাত ধরে হাজির অভিষেক ও ঐশ্বরিয়া Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে Logo সন্ত্রাসবিরোধী মামলায় গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে Logo অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে মাস সেরার লড়াইয়ে সোবহানা Logo মঙ্গলে সুপ্ত আগ্নেয়গিরির ইঙ্গিত, মিলল গ্যাসের প্রমাণ

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্বয়ংক্রিয় অনুবাদ ভুলের কারণে বড় ধরনের কূটনৈতিক বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কথা জানিয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া। গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান ভ্রমণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে জাপানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সামাজিক মাধ্যমে জাপানি ভাষায় দেওয়া পোস্টের ভুল ইংরেজি অনুবাদের কারণে এই জটিলতা তৈরি হয়।

জাপানি মন্ত্রী তার ভেরিফায়েড এক্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে একটি পোস্ট প্রকাশ করেছিলেন। তবে প্ল্যাটফর্মটির যান্ত্রিক অনুবাদের কারণে সেখানে বাংলাদেশের সরকারপ্রধানের নামের পরিবর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসে। এই গুরুতর ভুলে আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা দেখা দেয় এবং বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন জাপানি মন্ত্রী।

এ বিষয়ে রিয়োসেই আকাজাওয়া ক্ষোভ প্রকাশ করে জানান, এমন ভুল পরিস্থিতি তৈরি করেছিল যেখানে মানুষ ভাবতে পারত যে তিনি যার সঙ্গে বৈঠক করেছেন তার নামও জানেন না। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সাধারণ মানুষের মাঝেও ভুল বার্তা যেতে পারত যে জাপানের মন্ত্রী তাদের প্রধানমন্ত্রীর নাম জানেন না। ইলন মাস্কের মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটির নামের অনুবাদে এমন উদাসীনতার বিষয়টি মৌলিকভাবে পর্যালোচনার দাবি জানান তিনি।

জাপানি মন্ত্রী দাবি করেন যে নাম ও পদবি অনুবাদের ক্ষেত্রে এমন বিভ্রাট এটিই প্রথম কোনো ঘটনা নয়। এর আগে কুয়েতের তেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পোস্টে এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা নিয়ে করা পোস্টে অনুরূপ ত্রুটির মুখে পড়েছিলেন তিনি। সব মিলিয়ে অন্তত তিনবার এমন যান্ত্রিক অনুবাদের ভুলের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এই মন্ত্রী।

কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভুল অনুবাদ বড় ধরনের ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। বিশেষ করে রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ের বৈঠক ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নামের ক্ষেত্রে এমন অসাবধানতা কূটনৈতিক শিষ্টাচার ও আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সেবায় আরও দায়িত্বশীল ও নির্ভুল হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

প্রকাশিত ০৬:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬