ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান Logo রাবিতে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার  Logo অসুস্থ জীমের পাশে বাকৃবি শিক্ষার্থীরা, বৃত্তির অর্থ প্রদান Logo সংগ্রামের শহরে স্বপ্ন বুনছেন সুজন মিয়া Logo চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল Logo “জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপতির” Logo দুই দশকেও হয়নি নিজস্ব সাব-স্টেশন, বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে কুবি

জাবিতে সাবজেক্ট চয়েস ও ভর্তির সময়সূচি প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য সাবজেক্ট চয়েস ও ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ও নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত নির্দেশিকা প্রকাশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

‎বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দ পূরণের কার্যক্রম শুরু হবে আগামী ১৮ জানুয়ারি থেকে, যা ২৭ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট academic.juniv.edu-এ প্রবেশ করে Bachelor (Honours) অপশনে ক্লিক করে বিষয়ভিত্তিক পছন্দক্রম (Choice Form) পূরণ করতে হবে।

‎সাবজেক্ট চয়েসের কার্যক্রম শেষে ইউনিট ভিত্তিক  মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা (ওয়েটিং লিস্ট) প্রকাশ করা হবে। মেধা তালিকা থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর ভর্তি নিশ্চিতকরণের জন্য সরকারি ও নিয়মিত ছুটির দিন ব্যতীত ১০ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে (সকাল ৯:৩০-বিকাল ৩:৩০ মিনিট) শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে।

‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথম ধাপের ভর্তি শেষে শূন্য আসন থাকলে দ্বিতীয় ও তৃতীয় ধাপে অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) থেকে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ধাপেই অনলাইনে ভর্তি, মাইগ্রেশন বন্ধ এবং কাগজপত্র জমাদানের আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

‎বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্ভাব্য এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জনপ্রিয়

শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া

জাবিতে সাবজেক্ট চয়েস ও ভর্তির সময়সূচি প্রকাশ

প্রকাশিত ১১:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬