ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

দাম কমলেও ডিম মিলছে না নির্ধারিত দামে

দেশে হঠাৎ অস্থির হয়ে উঠেছিল ডিমের বাজার। তবে এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে। ডজন প্রতি দাম কমেছে ৩০ টাকা। তারপরেও সরকার নির্ধারিত দামে ডিম পাচ্ছেন না পাইকার ও ভোক্তা।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি হালি ডিম (লাল) বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। ডজন ১৫০ টাকা।

গত ১৫ অক্টোবর সব পর্যায়ে ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার।

Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী, ডিমের (লাল) জন্য উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা। খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত দেয়া হয়। সে হিসেবে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।

এতে চাপে পড়ে ডিম সিন্ডিকেট। ফলে বাজারে দাম কমতে শুরু করে।

ঢাকা উদ্যানের হাজী জয়নাল আবেদীন বাজারের ডিম বিক্রেতা মো. রুহুল আমিন ঢাকা মেইলকে বলেন, ডিম ১৫০ টাকা ডজন। আমার পিস কেনা ১২ টাকা। পলি, দোকান ভাড়াসহ ১২ টাকা ২০ পয়সা পড়ে। ১১ টাকা ১ পয়সায় তো আমরা কিনতে পারতেছি না।

এদিকে ব্রয়লার মুরগীর দামও কমেছে। কেজিতে ২০ টাকা কমে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। সোনালি মুরগী বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

দাম কমলেও ডিম মিলছে না নির্ধারিত দামে

প্রকাশিত ১২:১৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪