ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo একদিনের জন্য ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর নীলফামারীর লাবনী Logo টাইগার শ্রফ নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন আমির, কেন বদলাল টার্গেট? Logo অস্থিরতা দূর করার উপায় Logo ব্রাজিলের নির্বাচনে লুলার জয়: সামনে বৈরি সংসদ ও বিভক্ত দেশের চ্যালেঞ্জ Logo আরও একবছর অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার Logo ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা-উদ্বেগ, অপসারণের দাবি Logo ‘ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক’ Logo ‘মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাল্যবিয়ে সমাধান নয়’ Logo ‘মিথ্যায়’ ভর করে শাহাদাত মেয়রের দায়িত্বে ছিলেন: এনসিপি Logo এক দিনের জনপ্রতিনিধি হলে শিশুদের জন্য কাজ করতাম

দাম কমলেও ডিম মিলছে না নির্ধারিত দামে

দেশে হঠাৎ অস্থির হয়ে উঠেছিল ডিমের বাজার। তবে এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে। ডজন প্রতি দাম কমেছে ৩০ টাকা। তারপরেও সরকার নির্ধারিত দামে ডিম পাচ্ছেন না পাইকার ও ভোক্তা।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি হালি ডিম (লাল) বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। ডজন ১৫০ টাকা।

গত ১৫ অক্টোবর সব পর্যায়ে ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার।

Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী, ডিমের (লাল) জন্য উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা। খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত দেয়া হয়। সে হিসেবে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।

এতে চাপে পড়ে ডিম সিন্ডিকেট। ফলে বাজারে দাম কমতে শুরু করে।

ঢাকা উদ্যানের হাজী জয়নাল আবেদীন বাজারের ডিম বিক্রেতা মো. রুহুল আমিন ঢাকা মেইলকে বলেন, ডিম ১৫০ টাকা ডজন। আমার পিস কেনা ১২ টাকা। পলি, দোকান ভাড়াসহ ১২ টাকা ২০ পয়সা পড়ে। ১১ টাকা ১ পয়সায় তো আমরা কিনতে পারতেছি না।

এদিকে ব্রয়লার মুরগীর দামও কমেছে। কেজিতে ২০ টাকা কমে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। সোনালি মুরগী বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে।

জনপ্রিয়

একদিনের জন্য ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর নীলফামারীর লাবনী

দাম কমলেও ডিম মিলছে না নির্ধারিত দামে

প্রকাশিত ১২:১৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪