ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাঠে বসে ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে কোকা-কোলা Logo মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য স্মুথ গেমিং অভিজ্ঞতা নিয়ে এলো ইনফিনিক্স হট ৭০ Logo ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর Logo বাংলাদেশে তরুণ গল্পকারদের ক্ষমতায়নে তিন বছর পূর্তি উদযাপন করল ভিভো ও এসওএস চিলড্রেনস ভিলেজ Logo বাকৃবিতে রোভার স্কাউটের নবীন সদস্যদের দীক্ষা অনুষ্ঠান Logo সিওয়াইবি কবি নজরুল সরকারি কলেজ শাখার নতুন সভাপতি রাসেল, সম্পাদক রায়হান Logo জাবিতে ‘চাঁদা’ দাবির অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা Logo বাকৃবিতে বালাইনাশকের ঝুঁকি হ্রাসে পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  Logo মেঘবরণী রেস্তো & পার্টি সেন্টারে অনুষ্ঠিত হলো জমজমাট মিউজিক লাইভ শো Logo পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড়

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম-এর সঙ্গে ইউনেস্কো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর Dr. Susan Vize এবং ইউনেস্কো সদর দপ্তরের রুল অব ল অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার Mehdi Benchelah-সহ তিন সদস্যের এক প্রতিনিধিদল আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাত করেন।

সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে গঠনমূলক ও পেশাদার সম্পর্ক জোরদার, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা এবং ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদল মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যপ্রাপ্তির অধিকার উন্নয়নে ইউনেস্কোর বৈশ্বিক ম্যান্ডেট পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও পেশাদারিত্ব বাড়াতে ফ্যাক্ট-চেকিং (তথ্য যাচাই) বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন। ভুল তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে এ ধরনের প্রশিক্ষণ জনস্বার্থ রক্ষা ও সংকট ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে তারা উল্লেখ করেন।

আইজিপি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কার্যক্রম এবং অন্যান্য বিষয় সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

আইজিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মত প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলতি মাসে এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। তিনি নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গৃহীত সার্বিক ব্যবস্থার কথা তুলে ধরেন।

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মাঠে বসে ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে কোকা-কোলা

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশিত ০৮:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬