ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা 

কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার (২৮ জানুয়ারি) প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শুধু পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে। অভিভাবকদের কোন অবস্থাতেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় অভিভাবকরা কেন্দ্রের ভেতর প্রবেশ করতে পারবে না। কমিটির সিদ্ধান্তক্রমে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অভিভাবক প্রবেশের অনুমতি ছিল প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে।

কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত ০৬:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬