ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা: কেরানীগঞ্জে কেন্দ্র পরিদর্শন Logo ‘নিরাপদ এক্সিট’ নিশ্চিত হতেই পদত্যাগ! বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, গন্তব্য বিদেশ? Logo পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন Logo পিআইবি কর্তৃক বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু Logo জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা Logo সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে জাককানইবিতে সেমিনার Logo পাবিপ্রবিতে ২০২৫-২৬ বর্ষের নবীনবরণ আগামীকাল Logo টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী Logo দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ’দের

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করে নির্দেশনা জারি

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সাড়ে ৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই সিদ্ধান্ত কার্যকরের জন্য সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।

এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয়

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করে নির্দেশনা জারি

প্রকাশিত ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬