ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে অস্ত্রসহ আটক ৭

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় দু’টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও দু’টি রামদা উদ্ধার করে সেনাবাহিনী। সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে এ অভিযান শুরু করে সেনাবাহিনী।

রাতে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ডেয়ারিং টাইগারস ইউনিট এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বুনিয়া সোহেলকে ধরতে অভিযান পরিচালনা করা হয়।

তবে তাকে আটক করতে না পারলেও তার ৭ সহযোগীকে আটক করে সেনাবাহিনী। এ সময় ৯টি টিমের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি, ২টা রামদা উদ্ধার করা হয়।

এর আগে সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, সেনাবাহিনীর অভিযানে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্প থেকে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের ২২ জন সদস্য গ্রেপ্তার করা হয়েছো।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে অস্ত্রসহ আটক ৭

প্রকাশিত ১২:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪