ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন Logo কুবির নজরুল হলে সাময়িক বহিষ্কৃতদের সিটে ছাত্রদলকর্মীদের ওঠানোর অভিযোগ, জানে না প্রশাসন Logo বাংলা কিউআরে দৈনিক লেনদেন বেড়ে ১১০ কোটি টাকা Logo ভারতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ‘বাংলাদেশি’ যুবক গ্রেপ্তার Logo ঢাকায় ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশও Logo প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া

চিকিৎসার জন্য শিগগিরই যুক্তরাজ্যে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিদেশ যাওয়ার বিষয়টি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

স্থানীয় একটি গণমাধ্যম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদের বরাত দিয়ে জানিয়েছে, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য ইতিমধ্যে লন্ডনের কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়েছে।

খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে এবং চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে পাঠানো হবে, সেখানে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকতে হবে।

এ জেড এম জাহিদ আরও জানান, যুক্তরাজ্যে তীব্র শীত পড়ার আগেই তাকে সেখানে নিতে চান তারা। খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিশেষায়িত এয়ার  অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ছাত্র-জনতার আন্দোলনের ফলস্বরূপ ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ৬ আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির দুই মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন।

২০২০ সালের ২৫ মার্চ, বিগত সরকার শর্তসাপেক্ষে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেয়। এরপর প্রতি ছয় মাস পর পর তার মুক্তির মেয়াদ বাড়ানো হত।

অসুস্থ খালেদা জিয়াকে একাধিকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে এবং তিনি দীর্ঘ সময় হাসপাতালে কাটিয়েছেন। সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি, তাই দেশে চিকিৎসকের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ আগস্ট বলেন, “আমরা ম্যাডামকে শিগগিরই বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।”

জনপ্রিয়

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত ০৬:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪