ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

গাঁজা-হেরোইনসহ জেনেভা ক্যাম্প থেকে ১৩ জন আটক

রাজধানীর জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে গাঁজা হেরোইন ও দেশীয় অস্ত্রসহ অন্তত ১৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে এই মাদকবিরোধী অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ।

রাতে অভিযানের বিষয়ে বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, আপনারা অনেকেই এদিক দিয়ে চলাফেরা করলে অনেকেই বিভিন্ন মাদকের কথা বলে ডাকাডাকি করে এগুলো আমরা শুনতে পাই। বৃহস্পতিবার অনেকে মাদক কেনার জন্য বাড়ি থেকে এখানে আসবে বলে আমাদের কাছে তথ্য ছিল। বৃহস্পতিবারকে টার্গেট করে তারা ভেতর থেকে মাদক বিক্রির জন‍্য পায়তারা করে। তাদের ধরতে এডিসিসহ থানা পুলিশ ও এপিবিএন সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কয়েক কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে একটি ট্রাঙ্ক উদ্ধার করা হয়েছে। সেই ট্রাঙ্ক থেকে মাদক এবং মাদক বিক্রির টাকা উদ্ধার করেছি আমরা। অভিযান পরিচালনা করে অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

গাঁজা-হেরোইনসহ জেনেভা ক্যাম্প থেকে ১৩ জন আটক

প্রকাশিত ০৮:৫৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬