ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিশ্বকাপের পর অবসরের কথা ভাবলেও কেন মত বদলালেন রোনালদো Logo ৮৮৮ স্কুলের নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান Logo ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি Logo সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি গুলিবিদ্ধ Logo প্রথমবার যৌন দৃশ্য, অনেক ভেবেই রাজি হন এই তারকা Logo স্বামী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজেএস পাস করে একই পথে স্ত্রী Logo এবার শ্রেষ্ঠ শিক্ষক হলেন সাইবার বুলিংয়ের শিকার সিলেটের সেই বিউটি রানী পাল Logo পা দিয়ে আঘাত করতেই ভেঙে যাচ্ছে সেতুর ফুটপাতের স্ল্যাব, ২ প্রকৌশলীর কৈফিয়ত তলব Logo শেষ মুহূর্তের সিদ্ধান্তে নেপালে বেঁচে যান মার্কিন দম্পতি Logo ক্ষুধার তাড়নায় মিষ্টি কেড়ে খেয়েছিলেন নুর, গণপিটুনির পর আদালতে জরিমানা দিয়ে মুক্তি

মামুনুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদের স্পিকারের কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আজ শুক্রবার জুমার পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ।

প্রধান쵝 অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভবিষ্যতে যারা ফ্যাসিবাদের রাজনীতি করবে, তাদের পরিণতিও ফ্যাসিবাদীদের মতোই হবে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সংসদে একজন জনপ্রিয় আলেম ও বিরোধী মতের নেতাকে আক্রমণ করা বিগত ফ্যাসিবাদী আচরণেরই বহিঃপ্রকাশ। একটি মীমাংসিত বিষয়ে আদালতের রায়কে উপেক্ষা করে যে অশালীন মন্তব্য করা হয়েছে, তার জন্য স্পিকারকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলাম বলেন, “জনাব আবু আশফাকের অশালীন বক্তব্যের জন্য আদালত অবমাননা ও মানহানি মামলায় গ্রেপ্তার করে অবশ্যই জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মোহাম্মদ আদনান রাফি এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহমাদুল্লাহসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম পূর্ব গেটে গিয়ে শেষ হয়।

জনপ্রিয়

বিশ্বকাপের পর অবসরের কথা ভাবলেও কেন মত বদলালেন রোনালদো

মামুনুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ

প্রকাশিত ০৫:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬