ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম

‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থাপত্য বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় আলম উল্লাস এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম ওসমান।

‎রোববার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। পরে সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কমিটির তথ্য প্রকাশ করা হয়।

‎নবনির্বাচিত সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, “আপাতত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা হয়নি। এই দায়িত্ব আমার কাছে একটি আমানত। শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গাইডলাইন নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

‎তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কল্যাণ ও ইতিবাচক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে নতুন কমিটি কাজ করবে।

ছামিউল/পাবিপ্রবি

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম

প্রকাশিত ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬