ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ Logo কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর Logo বার্সেলোনায় ২২ বছরের ধারাবাহিকতায় দুর্গাপূজা উদ্‌যাপন Logo শঙ্কা কাটিয়ে প্রথম টেস্টের দলে লিটন, ফিরলেন তাসকিন Logo প্রাথমিকের বই ছাপায় গতি ভালো, মাধ্যমিকে পিছিয়ে, নতুন ৪ বইয়ের অনুমোদন রোববার Logo সপ্তাহের (১৬–২২ অক্টোবর) সেরা ১০ চাকরি, আছে লাখটাকা বেতনও Logo বাংলাদেশ জাতীয় সংসদে ইউএনডিপি পার্লামেন্ট ইয়ং ফেলোশিপ, আবেদনের সুযোগ যাদের Logo বাথরুমে অজু-গোসলের দোয়া পড়া যাবে কি Logo ডায়েট করেও ওজন কমছে না? যে ৯টি ভুল হতে পারে কারণ Logo এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না রাবির চেসি ত্রিপুরাকে

বাংলাদেশ জাতীয় সংসদে ইউএনডিপি পার্লামেন্ট ইয়ং ফেলোশিপ, আবেদনের সুযোগ যাদের

ক্যাম্পাস ডেস্ক: বাংলাদেশের তরুণ গ্র্যাজুয়েট ও উদীয়মান গবেষকদের জন্য জাতীয় সংসদীয় ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং নীতিনির্ধারণী গবেষণায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় যৌথভাবে এই পার্লামেন্ট ইয়ং ফেলোশিপ প্রোগ্রামের আয়োজন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-১৬ বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগের মাধ্যমে তরুণরা সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে তথ্যভিত্তিক গবেষণা ও আধুনিক তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে আরও গতিশীল করতে এই পাইলট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্বাচিত তরুণ গবেষকরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ সচিবালয়ে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হবেন। এই ফেলোশিপের মূল লক্ষ্য হলো দেশের তরুণ সমাজকে সংসদীয় শাসনব্যবস্থা এবং সরকারি নীতিনির্ধারণী কাঠামোর সঙ্গে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দেওয়া।

আবেদনের জন্য ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিকের আইন, অর্থনীতি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পূর্ব কোনো অভিজ্ঞতার প্রয়োজন না থাকলেও বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা এবং গবেষণা উপস্থাপনের পারদর্শিতা জরুরি। এছাড়া মাইক্রোসফট অফিস ও এআই টুলসের দায়িত্বশীল ব্যবহারের দক্ষতাও চাওয়া হয়েছে এই ফেলোশিপের জন্য।

নির্বাচিত ফেলোরা ইউএনডিপি বাংলাদেশ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাজ করার সুযোগ পাবেন। এটি ন্যাশনাল কমিউনিটি ইউএন ভলান্টিয়ার ক্যাটাগরির দায়িত্ব হওয়ায় অংশগ্রহণকারীরা জাতিসংঘ নির্ধারিত সম্মানী, ভাতা ও আন্তর্জাতিক স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন সুবিধা লাভ করবেন। আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ইউএনভির অফিশিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইনে এই ফেলোশিপের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

জনপ্রিয়

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

বাংলাদেশ জাতীয় সংসদে ইউএনডিপি পার্লামেন্ট ইয়ং ফেলোশিপ, আবেদনের সুযোগ যাদের

প্রকাশিত ০৮:৩৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬