ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার Logo জাবি মেডিকেল সেন্টারের ওষুধ কারচুপির ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন Logo পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন  Logo ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন Logo বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার Logo কুবি উচ্চশিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ Logo পাবিপ্রবিতে শিখা এসোসিয়েশনের নেতৃত্বে সালমান-সোহান ‎ Logo বগুড়ায় মাদক মামলায় স্বামী কারাগারে, ঘরে স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা Logo বিকেলে বাবার জানাজা শেষে রাতেই এটিএম বুথে ডিউটি, পরদিন এইচএসসি ইকনের Logo পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

জাবি মেডিকেল সেন্টারের ওষুধ কারচুপির ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) মেডিকেল সেন্টারে ওষুধ কারচুপি, নানা অনিয়ম ও চিকিৎসাসেবার অব্যবস্থাপনার সুষ্ঠু তদন্ত এবং সার্বিক সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২২জুলাই) বেলা ১২টা ৩০ মিনিটের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নৃবিজ্ঞান বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারাবীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের ৫১তম আবর্তনের সোমা ডুমরি, ইতিহাস বিভাগের ৫৪তম আবর্তনের বিশ্বজিৎ রায়, ইংরেজি বিভাগের ৫৪তম আবর্তনের ওয়ালি মাসুদ এবং অর্থনীতি বিভাগের ৫২তম আবর্তনের নাযিহা নাওয়ার বক্তব্য দেন।

এসময় শাখা ছাত্র ইউনিয়নের সেক্রেটারি ফাইজান অর্ক বলেন, আজকের মানববন্ধনের মূল বার্তা হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দীর্ঘদিনের অব্যবস্থাপনার অবসান চাই। শিক্ষার্থীরা প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা ও সময়মতো পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি সাধারণ অ্যান্টিহিস্টামিন ও নারীদের মৌলিক স্বাস্থ্যসামগ্রীও অনেক সময় পাওয়া যায় না।

“মাত্র ২০ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫০০ পিস ওষুধের গরমিল কোনোভাবেই স্বাভাবিক নয়; এটি পরিকল্পিত অনিয়মের ইঙ্গিত দেয়। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করছি। একই সঙ্গে প্রশাসন ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদেরও এমন অনিয়ম আগেই শনাক্ত করে কার্যকর ভূমিকা পালন করা উচিত ছিল”, বলেও তিনি জানান।

এ বিষয়ে শাখা ছাত্রইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রায় সাড়ে ১৯ হাজার ঔষধ কারচুপির অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার যেটাকে শিক্ষার্থীরা “নাপা সেন্টার” বলে ডাকে কারণ এখানে প্যারাসিটামল ছাড়া তেমন কোনো কিছুই পাওয়া যায় না৷ সেই মেডিকেল সেন্টারে এখন জ্বর,সর্দি,কাশির ঔষধও চুরি হয়ে যাচ্ছে। বার বার মেডিকেলকে পূর্ণাঙ্গ করার দাবি জানালেও প্রশাসন এই ব্যাপারে নির্বিকার। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এই ধরনের কার্যক্রম কোনো ভাবেই চলতে পারে না। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করছি।”

জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জাবি মেডিকেল সেন্টারের ওষুধ কারচুপির ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত ০৬:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬