ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার Logo জাবি মেডিকেল সেন্টারের ওষুধ কারচুপির ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন Logo পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন  Logo ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন Logo বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার Logo কুবি উচ্চশিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ Logo পাবিপ্রবিতে শিখা এসোসিয়েশনের নেতৃত্বে সালমান-সোহান ‎ Logo বগুড়ায় মাদক মামলায় স্বামী কারাগারে, ঘরে স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা Logo বিকেলে বাবার জানাজা শেষে রাতেই এটিএম বুথে ডিউটি, পরদিন এইচএসসি ইকনের Logo পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন 

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগের ঘটনায় ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎অফিস আদেশে বলা হয়, গত ২১ জুলাই ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিনকে র‍্যাগিং দেওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতা উদঘাটন, তথ্য সংগ্রহ এবং প্রাথমিক তদন্তের উদ্দেশ্যে এ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

‎গঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনকে আহ্বায়ক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালককে সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ক্ষমতাও কমিটিকে প্রদান করা হয়েছে।

‎উল্লেখ্য, গত ২১ জুলাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, সেদিন দুপুরে সিনিয়র শিক্ষার্থীরা ১৮ ব্যাচের সব ছেলে শিক্ষার্থীকে বিকেল সাড়ে ৩টার মধ্যে বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

‎নবীন শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হলে সিনিয়ররা তাঁদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, ভুলত্রুটি ধরেন এবং উচ্চস্বরে কথা বলেন। এ সময় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও মানসিকভাবে হেনস্তার অভিযোগ ওঠে।

‎প্রত্যক্ষদর্শী ও একাধিক নবীন শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, ঘটনার একপর্যায়ে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। তিনি অতিরিক্ত ঘামতে থাকেন এবং প্যানিক অ্যাটাকের মতো উপসর্গ দেখা দেয়। প্রথমদিকে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাত প্রায় ৮টার দিকে তাঁকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।

‎হাসপাতালে চিকিৎসক ঘটনার বিবরণ শুনে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ফার্মেসি বিভাগের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট শিক্ষকরা হাসপাতালে উপস্থিত হন। পরে চিকিৎসকদের পরামর্শে রাত প্রায় ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ছামিউল/পাবিপ্রবি

জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন 

প্রকাশিত ০৬:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬