বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আগামী ৩ আগস্ট (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলাহী আলোচনা ও মতবিনিময় সভা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য “জুলাই গণঅভ্যুত্থানে অর্জন ও ক্যাম্পাস লাইফে শরীয়াহ”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং শায়েখে চরমোনাই হিসেবে পরিচিত মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে ইসলাহী আলোচনা ছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এতে সমসাময়িক প্রেক্ষাপটে ক্যাম্পাস জীবন, নৈতিকতা ও শরীয়াহভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে মতবিনিময়ের সুযোগ থাকবে।
আগামী ৩ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের টিভি রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আগ্রহী সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।





















