ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

প্রধান উপদেষ্টার কাছে যা চাইলেন সাবিনারা

সাফ নারী চ্যাম্পিয়নশিপ চলাকালেই পাওয়া গিয়েছিল বিস্ময়কর তথ্য। তিন মাসের বেতন বকেয়া রেখেই নেপালে টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন শিরোপাজয়ীরা। ফেডারেশন থেকে বেতন প্রদানের আশ্বাস দেওয়া সত্ত্বেও কতদিনের মধ্যে তা পরিশোধ করা হবে, ফুটবলাররা এ বিষয়ে কিছুই জানেন না।

নারী ফুটবলাররা যে পরিমাণ বেতন পান, সেটি মোটেও পর্যাপ্ত নয়। অধিনায়ক সাবিনা খাতুন এবার সেই কথাটি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের মুখোমুখি হয়েই পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। একইসঙ্গে খেলোয়াড়রা যেন মানসম্মত বেতন পান, সেই চাওয়াটাও দলের পক্ষ থেকে তুলে ধরেন। অনেক খেলোয়াড়ের দরিদ্র পরিবার থেকে উঠে আসার বিষয়টিও উত্থাপন করেন বাংলাদেশ দলের কাপ্তান।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফুটবলাররা যমুনায় প্রবেশ করেন। এরপর তাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় রাষ্ট্রপ্রধানকে সাবিনা বলেন, বেতন আমাদের খুব বেশি সহায়তা প্রদান করে না। কারণ আমরা তেমন কিছু পাই না।

সাবিনা দলের সবাইকে সংবর্ধনার আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। ২০০৯ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করা এই অভিজ্ঞ খেলোয়াড় বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। অনেক বাধা অতিক্রম করে আমরা এই পর্যায়ে এসেছি। শুধু নারী ফুটবল দলই নয়, বাংলাদেশের নারীরা অনেক সংগ্রামের মুখোমুখি হয়।

প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের দাবিগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং তাদের সকল চাহিদা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি বাঘিনীদের সমস্যাগুলো লিখিতভাবে চান।

গত ২৩ অক্টোবর নাম প্রকাশে অনিচ্ছুক সাফজয়ী এক নারী ফুটবলার ডেইলি বাংলাদেশকে বলেছিলেন, ‘এখনো তিন মাসের বেতন বাকি রয়েছে। বাফুফে থেকে বলা হয়েছে সব পরিশোধ হবে। তবে কতদিনের মধ্যে দেবে, জানি না।’

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

প্রধান উপদেষ্টার কাছে যা চাইলেন সাবিনারা

প্রকাশিত ০৩:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪