পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগে উদ্যোগে ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রজেক্ট পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কনফারেন্সের আদলে পোস্টার প্রেজেন্টেশন আয়োজন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পোস্টার প্রেজেন্টেশন, ভাইভা এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থীরা পেপার নিয়ে শিক্ষকদের বিভিন্ন ধরনের প্রশ্ন করার সুযোগ পায়।
শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি, গবেষণার ধারণা বিনিময় এবং একাডেমিক জ্ঞানচর্চার পরিবেশকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।
এ আয়োজনে ৪০ জন শিক্ষার্থী তাদের প্রজেক্টের ওপর পোস্টার প্রস্তুত করে উপস্থাপন করেন।
এসময় বিশেষজ্ঞ পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. মির্জা আ. ফ. ম. রশিদুল হাসান। এছাড়াও পরীক্ষা কমিটির সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের পোস্টার মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও পরামর্শ প্রদান করেন।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু একাডেমিক মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং তাদের গবেষণামুখী চিন্তাভাবনা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি।





























